চট্টগ্রামে যুদ্ধাপরাধী সাকা চৌধুরীর গুডস্ হিল ঘেরাও

চট্টগ্রামে গুডস্ হিলের ঘেরাও ও প্রতিবাদে অংশগ্রহণকারী বিভিন্ন ব্যক্তি ও নেতারা।. Channel i News – চ্যানেল আই নিউজ
চট্টগ্রামে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসি কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়ি ‘গুডস হিল’ ঘেরাও করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
চিহ্নিত যুদ্ধাপরাধীদের স্ত্রী-সন্তানদের রাজনীতিতে নিষিদ্ধ ও সম্পদ বাজেয়াপ্ত এবং বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যমূলক কর্মকাণ্ড, জঙ্গি মদদ ও নাশকতার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর ও জেলা কমিটি এই কর্মসূচি পালন করে।
সংগঠনের মহানগর আহ্বায়ক সাহেদ মুরাদ সাকুর সভাপতিত্বে সভায় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, পেশাজীবী এবং মুক্তিযোদ্ধার সন্তানরা অংশ নেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন সালাউদ্দীন কাদের চৌধুরী। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৫’র ২২ নভেম্বর তার ফাঁসি কার্যকর করা হয়।






