বাংলাদেশ

চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল

চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাকা চৌধুরী ও আলী আহসান মুহাম্মদ মুজাহিদের রিভিউ আপিল খারিজ করে ফাঁসির দণ্ডাদেশ বহাল থাকায় চট্টগ্রামে আনন্দ সমাবেশ, মিছিল এবং মিষ্টি বিতরণ করেছে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ।

বুধবারে নগরীর চেরাগী পাহাড় মোড়ে আনন্দ সমাবেশে বক্তারা মামলার রায় দ্রুত কার্যকর করার দাবি জানান।

চট্টগ্রাম মহানগরীতে সাকার গুডস হিলের বাড়ির আশপাশে বিরাজ করছে জনশূন্য অবস্থা। সালাউদ্দিন কাদের চৌধুরীর এলাকা রাঙ্গুনিয়া এবং রাউজানে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন।

বিষয়:মানবতাবিরোধী অপরাধ সাকা চৌধুরী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…