বাংলাদেশ

সাকার দাফন সম্পন্ন

সাকার দাফন সম্পন্ন

চট্টগ্রামের মাটিতে দাফন সম্পন্ন হলো যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর। পারিবারিক কবরস্থানেই তাকে দাফন করা হয়।

আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় কার্যকরের পর মানবতাবিরোধী অপরাধে অপরাধী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর লাশ রোববার সকাল ৯টা নাগাদ চট্টগ্রামের রাউজানে পৌঁছে।

পরিবারের পক্ষ থেকে সাকার লাশ গ্রহণ করেন সাকার ছেলে হুম্মাম কাদের চৌধুরী। তবে এর আগে যেখানে জানাজা পড়ানোর কথা ছিলো সেখানে না পড়িয়ে বাড়ির উঠোনেই সম্পন্ন হয় সাকার জানাজা। এরপরই লাশ দাফন করা হয়।

রাউজানে সাকার জানাজা ও দাফনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, র‌্যাব ও নানান নিরাপত্তাকর্মীরা রয়েছেন পুরো এলাকা জুড়ে।

বিষয়:মানবতাবিরোধী অপরাধ যুদ্ধাপরাধীর বিচার সাকা-মুজাহিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…