চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাকার জন্য অস্থির পাকিস্তান’

রেজাউল করিমরেজাউল করিম
৬:৫৭ পূর্বাহ্ণ ২৩, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় কার্যকরের সময় যতো ঘনিয়ে আসছে ততোই ‘তার মামাবাড়ি’ পাকিস্তান তাদের ‘আবদার’ মেটাতে অস্থিরচিত্ততা প্রকাশ করছে বলে বিচারের দা্বিতে সোচ্চার সংগঠনগুলো মনে করছে।

তারা বলছে, সে কারণেই এখন পাকিস্তানী গণমাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশনসহ নানা প্রোপাগান্ডা শুরু হয়েছে।

সংগঠকরা মনে করছেন, এর অংশ হিসেবেই সেখানে প্রচারিত খবরে বলা হচ্ছে, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে সাক্ষী দিতে যে পাঁচ পাকিস্তানীর আসার কথা ছিলো তাদের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এরকম খবর নাকচ করে দিয়ে বলেছেন, কারো উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। তবে কোনো পাকিস্তানী যাতে নিয়মিত ভিসা প্রক্রিয়ার বাইরে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য সতর্ক থাকতে বলা হয়েছে।

পাকিস্তানের একটি পত্রিকাকে কথিত এক সম্ভাব্য সাক্ষী এবং সাবেক পাকিস্তানী মন্ত্রী ইশাক খান খাকওয়ানি জানিয়েছেন, ট্রাইব্যুনাল তাদের সাক্ষী হিসেবে গ্রহণ না করায় তারা বাংলাদেশের সুপ্রিম কোর্টের কাছে গিয়েছিলেন। এরপরই তিনিসহ অন্যদের বাংলাদেশে প্রবেশে ‘ব্ল্যাকলিস্টেড’ করা হয় বলে তিনি দাবি করেন।

তথাকথিত এমন নিষেধাজ্ঞায় হতাশা গোপন করেননি খাকওয়ানি।

Reneta

তবে খাকওয়ানিসহ পাকিস্তানীদের এমন হতাশাকে অস্থিরচিত্ততা হিসেবে বর্ণনা করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। ‘বিচারের এ (রিভিউ) পর্যায়ে কোনোভাবেই যে নতুন করে সাক্ষ্য নেয়া যায় না এটা তাদেরও অজানা নয়। তারপরও তারা শুধুমাত্র বিচারকে কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত করার চেষ্টার অংশ হিসেবে নতুন পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে।

‘তাদের এমন চেষ্টা অাসলে শাপে বর হয়েছে। পাকিস্তানীরা সালাউদ্দিন কাদের চৌধুরী বা মুজাহিদ বা অন্য কোনো যুদ্ধাপরাধীর পক্ষে যতো বেশি চেষ্টা করবে, ততো বেশি প্রমাণ হবে যে একাত্তরে তারা পাকিস্তানের স্বার্থ রক্ষার চেষ্টা হিসেবে মানবতাবিরোধী অপরাধ করেছে,’ বলে মন্তব্য করেন ডা. ইমরান।

চ্যানেল অাই অনলাইনকে তিনি বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীসহ অন্য যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকর যাতে বানচাল হয় সেজন্য পাকিস্তান এবং তাদের সহযোগীরা যে নানামুখি চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে; তার কিছু আলামত আমরা দেখছি। ‘তবে কোনো ষড়যন্ত্রই শেষ পর্যন্ত মানবতাবিরোধী অপরাধীদের শাস্তি কার্যকর থেকে বাঁচাতে পারবে না।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মানবতাবিরোধী অপরাধযুদ্ধাপরাধীর বিচারসাকা-মুজাহিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধবন্ধে ইরানের সবশেষ প্রস্তাবেও সন্তুষ্ট নন ট্রাম্প

মে ২, ২০২৬

শুরু নারীরাই নয়, সৌদি আরবে যৌন নির্যাতনের শিকার বাংলাদেশী পুরুষ কর্মীরাও

মে ২, ২০২৬

হযরত শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

মে ২, ২০২৬

তরমুজ নাকি বিষ? চারজনের মৃত্যুর ঘটনায় ধোঁয়াশা

মে ২, ২০২৬

বিশ্বকাপের আগে ফিফার সাথে বৈঠকে বসবে ইরান

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT