চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউদাম্পটনকে মাথাপিছু গোল উপহার দিয়েছে ম্যানইউ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৫ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২১
ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচের মাত্রই শুরু, দুই মিনিটও হয়নি। লাল কার্ড দেখলেন সেইন্টস আলেক্সান্দ্রে জাঙ্কেভিচ, কিছু বুঝে ওঠার আগেই দশজনের দল সাউদাম্পটন। সেই শুরু, বাকি ৮৮ মিনিটের সঙ্গে আরও অতিরিক্ত মিনিট, পুরোটা সময় দুঃস্বপ্ন তাড়া করে ফিরলো রালফ হাসেনহুতলের দলকে। প্রতিপক্ষকে বাগে পেয়ে ভয়ঙ্কর শিকারি হয়ে উঠলেন ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়রা। ওল্ড ট্রাফোর্ডে জন্ম নিলো ইতিহাস।

আলেক্সান্দ্রে জাঙ্কেভিচের পর ৮৬ মিনিটে লাল কার্ড দেখেন তার সতীর্থ জান বেডনারেক। সাউদাম্পটন ম্যাচ শেষ করেছে ৯ জনের দল নিয়ে। কোমড়ভাঙা প্রতিপক্ষ পেয়ে গোল উৎসবে মেতে ছিল ম্যানইউ, সাউদাম্পটনের খেলোয়াড় পিছু একটি করে, মানে প্রতিপক্ষের জালে ৯বার বল জড়িয়েছে রেড ডেভিলরা।

প্রিমিয়ার লিগে তৃতীয়বারের মতো প্রতিপক্ষকে ৯ বা তার বেশি গোল দিলো কোন দল। ১৯৯৫ সালে ইপউইচ সিটিকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছিল ম্যানইউ। ২০১৯ সালে রালফ হাসেনহুতলের কোচিংয়েই লেস্টার সিটির কাছে ঠিক একই সংখ্যক গোল হজম করেছিল সাউদাম্পটন।

১৭ মিনিট পর্যন্ত ম্যানইউকে আটকে রাখাটা মঙ্গলবারের ম্যাচে সাউদাম্পটনের একমাত্র প্রাপ্তি। ১৮ মিনিটে গোল উৎসব শুরু করেন অ্যারন ভন-বিসাকা, ২৫ মিনিটে মার্কাস রাশফোর্ড ব্যবধান করেন দ্বিগুণ।

ম্যাচের ৩৪ মিনিটে জান বেডনারেক নিজে একটা গোল উপহার দিয়েছেন স্বাগতিকদের। ৩৯ মিনিটে এডিনসন কাভানি গোল পেলে প্রথমার্ধেই এক হালি জমা হয় রেড ডেভিলদের স্কোর শিটে।

দ্বিতীয়ার্ধে অ্যান্থনি মার্শিয়াল করেছেন জোড়া গোল, স্কট ম্যাকটোমিনে, ব্রুনো ফার্নান্দেজরাও বাদ যাননি গোল করা থেকে। ড্যানিয়েল জেমস গোল পেয়েছেন অতিরিক্ত সময়ে গিয়ে।

জয়ে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির সঙ্গে যুগ্মভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড। তবে তারা ম্যাচ খেলেছে দুটি বেশি। ২০ ম্যাচে ৪৪ পয়েন্ট ম্যানসিটির, ২২ ম্যাচে ইউনাইটেডেরও তাই। ২১ ম্যাচে ৪০ পয়েন্টে তিনে আছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল।

ট্যাগ: ম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অনুভবে ভালোবাসা, লোক দেখানো নয়!

পরবর্তী

‘আল জাজিরার প্রতিবেদন লন্ডন ভিত্তিক অপচক্রের ষড়যন্ত্রের অংশ’

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

‘আল জাজিরার প্রতিবেদন লন্ডন ভিত্তিক অপচক্রের ষড়যন্ত্রের অংশ’

মিয়ানমারে সেনা মোতায়েন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনা অভ্যুত্থানের আগে মিয়ানমারকে ৩৫০ মিলিয়ন ডলার দিয়েছে আইএমএফ

সর্বশেষ

আবারও বন্যার শঙ্কা নেপালে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালকে জরুরি সহায়তায় ৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৭, ২০২৬

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণের আলামত মেলেনি ময়নাতদন্তে, মিলল চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ২৭, ২০২৬
Professional Focused Caucasian Female Surgeon Reviewing Patient's Brain Scans on a Large Monitor, Preparing to Lead Her Team in a Complex Surgery, Analyzing Data Before the Procedure Begins

সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT