আন্তর্জাতিক

সেনা অভ্যুত্থানের আগে মিয়ানমারকে ৩৫০ মিলিয়ন ডলার দিয়েছে আইএমএফ

মিয়ানমারে সেনা মোতায়েন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে সেনা মোতায়েনের ছবি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সেনা অভ্যুত্থানের আগে করোনাভাইরাস মহামারি মোকাবেলায় সহায়তা করার জন্য গত সপ্তাহে মিয়ানমার সরকারকে ৩৫০ মিলিয়ন ডলার পাঠিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আইএমএফের অর্থ সহয়তা দেওয়ার ঠিক পরেই নির্বাচনের অনিয়মের অভিযোগ তুলে গত সোমবার ভোরে সূর্য ওঠার আগেই অং সান সু চি ও তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির নেতাকর্মীদের আটক করে মিয়ানমারের প্রভাবশালী সামরিক বাহিনী।

মিয়ানমারের সেনাবাহিনীর প্রধান জেনারেল মিন হ্লাইং জানান, অং সান সু চির সরকারকে উচ্ছেদ করা ‘অপরিহার্য’ ছিল। তার এ মন্তব্যের পর মঙ্গলবার মিয়ানমারে সামরিক বাহিনীর ক্ষমতার নিয়ন্ত্রণকে অভ্যুত্থান হিসেবে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র।

তবে অর্থ বিশেষজ্ঞরা ধারণা করছে, কোভিড-১৯ মোকাবেলায় আইএমএফ শর্ত ছাড়া যে অর্থ সহয়তা মিয়ানমারকে দিয়েছে তা জানুয়ারিতেই অর্থ তহবিল কর্তৃক অনুমোদিত হয়েছে।

আইএমএফের এক মুখপাত্র মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, গত সপ্তাহেই মিয়ানমারকে অর্থ সহয়তা দেওয়া হয়েছে। তবে আমরা বর্তমানে মিয়ানমারের সেনা অভ্যুত্থানের ঘটনা ঘনিষ্ঠভাবে অনুসরণ করছি।  আমরা অর্থনীতি ও মিয়ানমারের জনগণের উপর ঘটনার প্রভাব নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।”

বিষয়:৩৫০ মিলিয়ন ডলার আইএমএফ মিয়ানমার সরকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…