চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ আফ্রিকা এখন আহত বাঘ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৬ অপরাহ্ণ ১৫, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

দুই হারু পার্টির লড়াই। এক ম্যাচও জিততে না পারা দুই দলের ম্যাচ। একপাশে আফগানিস্তান, অন্যপ্রান্তের দলটার নাম শুনেই চমকে যেতে হয়, ফেভারিট তকমা নিয়ে আসরে আসা সাউথ আফ্রিকা। এবি ডি ভিলিয়ার্সের মতো ব্যাটসম্যান না থাকায় প্রোটিয়াদের হয়তো কেউ হট-ফেভারিটের তালিকায় রাখেনি, সেজন্য এতটা খারাপ খেলবে তেমনও কেউ ভাবেনি। প্রথম চার ম্যাচে জয়হীন সাউথ আফ্রিকা, এটা কে ভেবেছে টুর্নামেন্ট শুরুর আগে?

এই চার ম্যাচে মাত্র ১ পয়েন্ট সাউথ আফ্রিকার। সেটাও আবার নিজ গুণে নয়, বৃষ্টির কল্যাণে। ইংল্যান্ড, বাংলাদেশ, ভারতের কাছে হার। ওয়েস্ট ইন্ডিজের কাছেও বেরিয়ে গিয়েছিল ব্যাটিংয়ের কঙ্কাল, বৃষ্টি এসে পড়ে ভাসিয়ে নিয়ে গেছে সেই ম্যাচ। সেমিফাইনাল প্রায় অনিশ্চিত হয়ে গেছে, সম্ভাবনা যা আছে তাতে করতে হবে প্রায় অসম্ভব কিছু। জিততে হবে বাকি পাঁচ ম্যাচ! সেই বাকি ম্যাচগুলোর প্রথমটা হচ্ছে আফগানদের বিপক্ষে।

চার ম্যাচে একটা জায়গায় ভীষণরকম মিলছিল সাউথ আফ্রিকানদের। প্রায় সব ব্যাটসম্যানই ভীষণ রকম ব্যর্থ। সবচেয়ে অভিজ্ঞ যিনি, সেই হাশিম আমলা ভুগছেন ফর্মহীনতায়। ফর্মে নেই অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস এবং কুইন্টন ডি ককও। হারতে হারতে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে বলে ব্যাটসম্যানদের সতর্ক করে দিয়েছেন প্রোটিয়া অধিনায়ক।

‘দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে আমাদের। আগে কী হয়েছে সেটা মাথায় রাখতে চাই না। আগামী পাঁচটা ম্যাচে আমরা একটা লক্ষ্য নিয়ে নামছি। হয়তো এবার যেভাবে খেলতে চাই সেটা পারব। আমরা নিজেদের শক্তি অনুযায়ী এখনও খেলতে পারিনি। এখন কোনো দলকেই দুর্বল বলা যায় না। এমন ক্রিকেটারেরা থাকে যারা ম্যাচের রঙ পাল্টে দিতে পারে।’

একই অবস্থা আবার আফগানিস্তান শিবিরেও। যে বোলিং দিয়ে বিশ্বকাপ মাত করে দেয়ার পরিকল্পনা ছিল গুলবাদিন নায়েবদের সেই বোলিং এখন নির্বিষ, ভীষণ রকম অনুমেয়। প্রোটিয়াদের বিপক্ষে বোলিংয়ের ধারটা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ আফগানদের সামনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯সাউথ আফ্রিকা-আফগানিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT