ক্রিকেট

সাউথ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ দলীয় সংগ্রহ বাংলাদেশের

মুর্শিদার চতুর্থ ফিফটি

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছেন, বিপক্ষে সাউথ আফ্রিকা।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছেন, বিপক্ষে সাউথ আফ্রিকা।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকা সফরে প্রথম টি-টুয়েন্টিতে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে বাংলাদেশ। বেনোনির উইলমোর পার্কে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ২ উইকেটে ১৪৯ রান তুলেছে নিগার সুলতানা জ্যোতির দল। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে চতুর্থ ফিফটির দেখা পেয়েছেন টাইগ্রেস ওপেনার মুর্শিদা খাতুন। 

প্রোটিয়া মেয়েদের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ১৩৭। অধিনায়ক নিগারের ক্যামিওতে সেটি টপকে যায় সফরকারীরা।

মুর্শিদা ৫৯ বলে ৬টি চার, ১টি ছয়ে ৬২ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক নিগার ২১ বলে ৬টি চারে ৩৪ রানে অপরাজিত থাকেন।

দলকে ভালো সংগ্রহের ভিত গড়ে দেয় ওপেনিং জুটি। ৬.৫ ওভার দীর্ঘ জুটিতে আসে ৩৭ রান। ৪টি চার ও ১টি ছয়ে ২৪ বলে ২৪ রান করে ফেরেন শামীমা সুলতানা।

তিন নম্বরে সোবহানা মোস্তারি নেমে ১৭ বলে ১৬ রান করে আউট হন। মারেন ৩ বাউন্ডারি।

এরপর বাকি পথ পাড়ি দেন মুর্শিদা নিগার। ৪২ বলে ৬৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশকে নিয়ে যান দেড়শর কাছে।

সাউথ আফ্রিকা সফরে তিনটি করে টি-টুয়েন্টি ও ওয়ানডে খেলবে বাংলাদেশের মেয়েরা।

বিষয়:টি-টুয়েন্টি সিরিজ ফিফটি বাংলাদেশ-সাউথ আফ্রিকা বেনোনি মুর্শিদা মেয়েদের ক্রিকেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…