চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ আফ্রিকার টেস্ট দলে ক্লাসেন, মুল্ডার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে সাউথ আফ্রিকা। ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টিতে আলো ছড়িয়ে সাদা পোশাকের দলে জায়গা করে নিয়েছেন উইকেটরক্ষক হেনরিখ ক্লাসেন। সঙ্গে থাকছেন বাংলাদেশের বিপক্ষে এক ওয়ানডে খেলা অলরাউন্ডার উইয়ান মুল্ডার।।

দুই নতুনের কারণে দলে জায়গা হারিয়েছেন অলরাউন্ডার ক্রিস মরিস, আন্দিলে ফেলুকোয়ও এবং পেসার ডুয়ানে অলিভিয়ের। ফিরেছেন নিয়মিত অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস, এবি ডি ভিলিয়ার্স, টেম্বা বাভুমা ও উইকেটরক্ষক কুইন্টন ডি কক। ভারতের বিপক্ষে চোটে ওয়ানডে সিরিজ শেষ করা হয়নি এই প্রোটিয়া ব্যাটসম্যানদের।

নিয়মিত উইকেটরক্ষক ডি কক থাকার পরও দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে দলে রাখা হয়েছে ক্লাসেনকে। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে দলে থাকলেও টেস্ট খেলা হয়নি ২৬ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যানের। ডি ককের চোট খুলে দেয় ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের দুয়ার। গত বুধবার সেঞ্চুরিয়ানে ৬৯ রান করে জিতিয়েছেন ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচ।
মূর্তিকারিগর
ঘরোয়া ক্রিকেটেও ব্যাট হাসছে ক্লাসেনের । টাইটান্সের হয়ে প্রথম বিভাগ ক্রিকেটে ৪৮.৬৬ গড়ে করেছেন ২৯২ রান। টেস্ট ক্রিকেটে ক্লাসেনের ভাল সম্ভাবনা আছে বলেই দলে সুযোগ পেয়েছেন-এমনটা জানিয়েছেন প্রোটিয়া নির্বাচক প্যানেলের সদস্য লিন্ডা জোন্ডি।

গত সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে সিরিজে থাকলেও মুল্ডার খেলেছেন কেবল এক ওয়ানডে। ২০১৭-১৮ মৌসুমে ৬১.৬৬ গড়ে ৩৭০ রান করেছেন ঘরোয়া ক্রিকেটে। নিয়েছেন ১৫ উইকেট। ২০ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডারের মাঝে ভবিষ্যতের তারকা লুকিয়ে আছে বলে মনে করেন নির্বাচক লিন্ডা জোন্ডি। ১ মার্চ বেননিতে শুরু হবে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি।

সাউথ আফ্রিকা টেস্ট দল:
ফ্যাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, থিওনিস ডি ব্রুইন, এবি ডি ভিলিয়ার্স, ডিন এলগার, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, মরনে মরকেল, উইয়ান মুল্ডার, লুনঙ্গি এনগিদি, ভারনন ফিল্যান্ডার ও কাগিসো রাবাদা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাউথ আফ্রিকা-অস্ট্রেলিয়া
শেয়ারTweetPin1

সর্বশেষ

ময়মনসিংহে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ১১, ২০২৬

টানা বর্ষণে গোপালগঞ্জে জলাবদ্ধতা, পানিবন্দী বহু মানুষ

জুলাই ১১, ২০২৬

এখন অনেকেই আর্জেন্টিনার জয় চায় না: স্কালোনি

জুলাই ১১, ২০২৬

‘সোনালী কাবিন পদক’ পাচ্ছেন আবদুল হাই শিকদার

জুলাই ১১, ২০২৬

কবি আল মাহমুদের ৯১তম জন্মবার্ষিকী

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT