ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তরুণ নেতা সাঈদ খোকনকে মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার পরামর্শ দিয়েছেন সফরত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ঢাকেশ্বরী মন্দিরে নরেন্দ্র মোদীকে স্বাগত জানালে মেয়র সাঈদ খোকনকে আলিঙ্গন করে কুশল বিনিময় করেন উপমহাদেশের প্রভাবশালী নেতা নরেন্দ্র মোদি।
এ সময় মন্দির প্রাঙ্গন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘুরিয়ে দেখান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকেশ্বরী মন্দির সহ দেশের অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের যে উন্নয়ন করেছেন তা অবহিত করেন।
সাঈদ খোকন ঢাকেশ্বরী মন্দির স্থাপনের ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানান ভারতীয় প্রধানমন্ত্রীকে।
একই সঙ্গে শেখ হাসিনার সরকারের আমলে দেশের বিভিন্ন সেক্টরে উন্নয়নের কথাও ভারতীয় প্রধানমন্ত্রীকে জানান সাঈদ খোকন।
ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপের পর প্রতিক্রিয়া জানতে চাইলে সাঈদ খোকন বলেন, আমি অভিভূত। কারণ উনি তরুণ নেতৃত্বকে পছন্দ করেন। উনি আমাকে কাছে টেনে দেশের মানুষের জন্য কাজ করার যে পরামর্শ দিয়েছেন তা আগামী দিনের পথ চলায় আমার কাজে লাগবে।







