চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাঈদীর রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৩ পূর্বাহ্ণ ১২, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। ৩০ পৃষ্ঠার আবেদনে ৫টি গ্রাউন্ড উল্লেখ করা হয়েছে।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, এই মামলায় ইব্রাহীম কুট্টি ও সাহেব আলী হত্যার দায় থেকে সাঈদী মুক্তি পেতে পারেন না।

জামায়াতের আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিল মামলার পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৩১ ডিসেম্বর প্রকাশ করা হয়েছে। ওই রায়ে স্বাক্ষর করেন সাবেক প্রধান বিচারপতি এম মোজাম্মেল হোসেন, বর্তমান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।

২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সাঈদীর আপিল মামলার ট্রাইব্যুনাল-১ এর মৃত্যুদণ্ডাদেশের সাজা কমিয়ে তাকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়ে দেওয়া চূড়ান্ত রায় দেন আপিল বিভাগ।

রায়ে গণহত্যা, হত্যা, ধর্ষণের ৫টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। ২টি অভিযোগে আমৃত্যু এবং একটিতে যাবজ্জীবন, ৮ নম্বর অভিযোগের একাংশের জন্য ১২ বছরের সশ্রম কারাদণ্ড এবং অন্য অংশের জন্য খালাস দেন। ৭ নম্বর অভিযোগে ১০ বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে সাঈদীকে।

২০১৩ সালের ১৬ এপ্রিল মামলাটির আপিল শুনানির পর রায় ঘোষণা অপেক্ষমাণ রাখেন আপিল বিভাগ। পাঁচ মাসের মাথায় সংক্ষিপ্ত রায় এবং পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয় এক বছর সাড়ে তিনমাস মাস পর।

Reneta

মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এটর্নি জেনারেল জানিয়েছেন, সাঈদীর মামলায় আপিল শুনেছেন ৫ বিচারপতি, বর্তমানে ২ বিচারপতি অবসরে যাওয়ায় আছেন তিন বিচারপতি। তারাই সিদ্ধান্ত নেবেন কিভাবে রিভিউ আবেদন শুনবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দেলাওয়ার হোসাইন সাঈদী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হানিমুনে না গিয়ে কাজে ব্যস্ত শখ-নিলয়

পরবর্তী

রাব্বীর উপর নির্যাতনের প্রতিবাদে ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন

পরবর্তী

রাব্বীর উপর নির্যাতনের প্রতিবাদে ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন

চলবে না ইন্টারনেট এক্সপ্লোরারের ৮, ৯, ১০ ভার্সন

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT