চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২০ সালে ১৮ লাখ পদ পূরণে জনবল পাওয়া যাবে না সাইবার নিরাপত্তাখাতে

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
১২:৪২ অপরাহ্ন ১৩, আগস্ট ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

তথ্যপ্রযুক্তি খাতে নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সাম্প্রতিক বছগুলোতে তা নিশ্চিতে জনবলের ঘাটতি উদ্বেগজনক। এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

এ বছরের গ্লোবাল ইনফরমেশন সিকিউরিটি ওয়ার্কফোর্স স্টাডি অনুযায়ী, ২০২২ সাল নাগাদ সাইবার নিরাপত্তা খাতে জনবলের ঘাটতি ১৮ লাখে দাড়াবে। গত জুন মাসেই ভয়াবহ সাইবার হামলা প্রতক্ষ্য করেছে বিশ্ব।

২০১৫ সালেও সাইবার নিরাপত্তা খাতে জনবলের ঘাটতি বিষয়ক এক পূর্বাভাস এসেছিলো। সেসময় ব্যবসায় পরামর্শক সংস্থা ফোর্স্ট এন্ড সুলিভান জানিয়েছিলো, ২০২০ সাল নাগাদ এখাতে জনবলের ঘাটতি হবে ১৫ লাখ। দ্রুত বর্ধনশীল তথ্যপ্রযুক্তি খাতের জন্য এই ঘাটতি বাড়ছে।

সাইবার নিরাপত্তা রক্ষায় বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিষ্ঠিত সংস্থাগুলোর সহায়তা নেওয়া হচ্ছে। সাইবার নিরাপত্তা দেওয়া প্রতিষ্ঠানগুলোর চাহিদাও ক্রমেই বাড়ছে। অফিস স্টাফিং এন্ড ওয়ার্কফোর্স সলিউশন্স কোম্পানির ভারতীয় শাখার ব্যবস্থাপনা পরিচালক থামাইয়াহ বলেন, তথ্যপ্রযুক্তি খাতে নিরাপত্তার নিশ্চিতে এই খাতে জনবলের চাহিদা ক্রমেই বাড়ছে।

তথ্য ‍চুরি বা নিরাপত্তা লঙ্ঘণের ফলে লাখ লাখ ডলারের ক্ষতি হতে পারে, ব্র্যান্ডের সুনামও নষ্ট হতে পারে। তাই কোম্পানিগুলোর এই খাতে লগ্নিতে পিছপা হচ্ছে না।

গত জুন মাসে বিশ্বজুড়ে কম্পিউটার নিরাপত্তা ব্যবস্থা ভয়াবহ সাইবার হামলায় আক্রান্ত হয় । ‘পেটায়া’ নামের নতুন এক ম্যালওয়্যারটি ইউক্রেন, রাশিয়া ছাড়াও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর স্বাস্থ্য এবং নিরাপত্তা খাতে হামলা চালায়।

Jui  Banner Campaign
ট্যাগ: সাইবার হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বতন্ত্র প্রার্থীর গাড়ী বহর ও সমর্থকদের ওপর দফায় দফায় হামলা, আহত ২০

ফেব্রুয়ারি ৫, ২০২৬

যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার দায়িত্ব হস্তান্তর করবে

ফেব্রুয়ারি ৫, ২০২৬

কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডস তালিকায় বাংলাদেশের আহমেদ ফাহমি

ফেব্রুয়ারি ৫, ২০২৬

লিটন-সাইফের ফিফটিতে আকবরের দুরন্তকে ৬ উইকেটে হারাল ধূমকেতু

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পাকিস্তানের বিপক্ষে খেলব না আমরা বলিনি: সূর্যকুমার

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT