চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইফউদ্দিনের চোটে রুবেলের ‘সুযোগ’

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১২:৩০ পূর্বাহ্ণ ২০, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

নটিংহ্যাম থেকে: হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মোহাম্মদ সাইফউদ্দিনের খেলা নিয়ে জেগেছে শঙ্কার মেঘ। ম্যাচের দিন সকালে নেয়া হবে ফিটনেস টেস্ট। তাতে উতরাতে না পারলে বৃহস্পতিবারের ম্যাচে একাদশে সুযোগ পেতে পারেন বিশ্বকাপের শুরু থেকেই সাইডবেঞ্চে থাকা রুবেল হোসেন।

সাইফউদ্দিনের চোটে পড়ার খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের সঙ্গে থাকা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

সাইফউদ্দিন বিশ্বকাপ শুরুর আগে ঢাকা প্রিমিয়ার লিগ থেকেই ভুগছিলেন পিঠের চোটে। সেটি পাশ কাটিয়ে দারুণ বোলিং করে যাচ্ছিলেন। তবে উইন্ডজ ম্যাচে চোটের কারণে মাংসপেশি শক্ত হয়ে যাওয়ায় রানিংয়ে সমস্যা হচ্ছে এ পেস-অলরাউন্ডারের।

অধিনায়কের আস্থার প্রতিদান দারুণভাবেই দিয়ে যাচ্ছিলেন অলরাউন্ডার সাইফউদ্দিন। বুধবার ট্রেন্ট ব্রিজে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও মাশরাফী প্রশংসা করেছেন এ তরুণের বোলিংয়ের।

টন্টনে ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ক্রিস গেইলকে ফিরিয়ে শুরুতেই এনে দিয়েছিলেন ব্রেক থ্রু। টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেট সাইফউদ্দিনের। নিয়েছেন ৯ উইকেট। ফর্মে থাকা এমন একজনকে একাদশে না পাওয়া হবে বড় ধাক্কাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-অস্ট্রেলিয়াবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশরুবেলসাইফউদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে শিক্ষার্থীদের বার্তা

জুলাই ২৩, ২০২৬

জাতীয় দলের হয়ে প্রথম ফিফটি, সূর্যবংশীর বিশ্বরেকর্ড

জুলাই ২৩, ২০২৬

কালিয়াকৈরে বৈধ লিজের জমি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ ভিত্তিহীন: দাবি অতিরিক্ত ডিআইজির

জুলাই ২৩, ২০২৬

নিউইয়র্কে দুই ঘণ্টার কনসার্টে গান শোনাবেন অপূর্ব!

জুলাই ২৩, ২০২৬

যে ছবির জন্য কলকাতায় বিজয় সেতুপতি-সাঁই পল্লবী

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT