চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইফউদ্দিনও নেই, ফিরলেন তাসকিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৭ অপরাহ্ন ১৯, জুলাই ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

সহ-অধিনায়ক সাকিব আল হাসান নেই ব্যক্তিগত ছুটিতে। সফরের আগের সন্ধ্যায় চোটে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। শ্রীলঙ্কা সফরে আপদকালীন নেতৃত্বের ভার পেয়েই তামিম ইকবাল জানলেন, অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকেও পাচ্ছে না বাংলাদেশ।

শনিবার দুপুর ১২টা ৪৫মিনিটে তিন ওয়ানডের সিরিজ খেলতে শ্রীলঙ্কার পথে রওনা হবে বাংলাদেশ দল। তার আগেরদিন সন্ধ্যা-রাতে একের পর এক দুঃসংবাদে এভাবেই মেঘ জমল বিসিবি পাড়ায়।

শুক্রবার রাতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি জানিয়েছে, মাশরাফীর জায়গায় পেস-অলরাউন্ডার ফরহাদ রেজা, আর সাইফউদ্দিনের জায়গায় পেসার তাসকিন আহমেদকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে বোর্ড।

এদিন সন্ধ্যায় অনুশীলনে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। তার জায়গায় শ্রীলঙ্কা সফরে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। আর বদলি ফরহাদ রেজা।

ফরহাদ ও তাসকিন গত মে মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডেও ছিলেন। তবে ম্যাচ খেলার সুযোগ পাননি কেউই। তাসকিন এই মুহূর্তে ভারতে আছেন। বিসিবি একাদশের হয়ে খেলছেন। সাইফউদ্দিনের ব্যাক ইনজুরি ফেরার রাস্তা খুলে দিলো তার।

আগামী ২৬ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। একই মাঠে ২৯ ও ৩১ জুলাই হবে বাকি দুই ম্যাচ।

Reneta

বাংলাদেশ দল
তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, ফরহাদ রেজা ও তাইজুল ইসলাম।

Jui  Banner Campaign
ট্যাগ: তাসকিনফরহাদবাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডেমাশরাফীলিড স্পোর্টসসাইফউদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

মানুষকে টাকা দেওয়ার মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াত নেতার বহন করা অর্থ ঢাকা থেকেই শনাক্ত হয়েছিল: বিমানবন্দর কর্তৃপক্ষ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে প্রথম জয় অস্ট্রেলিয়ার

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোট প্রদান প্রত্যেক নাগরিকের শুধু অধিকার নয়, দায়িত্বও: সিইসি

ফেব্রুয়ারি ১১, ২০২৬

মেয়েদের প্রথম বিপিএল আগামী এপ্রিলে

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT