চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইকেলের দীর্ঘতম সারির রেকর্ড এখন বাংলাদেশের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০০ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

গত বিজয় দিবসে বাংলাদেশের সবচেয়ে বড় সাইক্লিস্ট গ্রুপ বিডিসাইক্লিস্টস-র অনন্য আয়োজন পেলো গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি। বিশ্বের দীর্ঘতম চলন্ত সাইকেলের সারি করার এই উদ্যোগ গড়লো নতুন বিশ্ব রেকর্ড।

এক হাজার ১৮৬ জন সদস্য নিয়ে বিশ্ব রেকর্ড গড়ার অভিপ্রায়ে আয়োজনটি করেছিলো গ্রুপটি। মঙ্গলবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সুখবর পাওয়া গেলো।

ভিডিও দেখার জনপ্রিয় সামাজিক মাধ্যম ইউটিউবের জনপ্রিয় মুখ সোলায়মান সুখন তার ফেসবুকে সুখবরটি দেন। অসামান্য অর্জনের জন্য গ্রুপটিকে অভিনন্দন জানান তিনি।

বিশ্ব রেকর্ড করার অভিপ্রায়ে বিডিসাইক্লিস্টস গ্রুপের এই দীর্ঘ বহর ঢাকার পূর্বাচল হাইওয়েতে একটি সারিতে সাইকেল চালিয়ে নয় কিলোমিটার ভ্রমণ করে। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) থেকে শুরু করে তারা তুরাগ নদীর উপর দিয়ে বোয়ালিয়া ব্রিজ অতিক্রম করে, আবারও ফিরে আসে শুরুর প্রান্তে। তাদের এই যাত্রার স্থায়ীত্ব ছিলো ৩০ মিনিট।

Reneta

এর আগে এমন দীর্ঘ সারির রেকর্ডটি ছিলো বসনিয়ার দখলে, তাদের সাইকেলের বহর ছিলো ৯৮৪ জনের।

গিনেজের স্বীকৃতি পেতে বিডিসাইক্লিস্টস গ্রুপের রীতি অনুযায়ী পুরো আয়োজনটি রেকর্ড করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠায়। এরপর এলো সুখবর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাইকেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT