চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় সাংবাদিক মুবাশ্বিরের বিরুদ্ধে অপরাধ তদন্ত শেষ করতে সিপিজে’র আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১১ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২০
আন্তর্জাতিক
A A

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দক্ষিণ ভারতের হায়দ্রাবাদে এক বিক্ষোভ প্রতিবাদের সংবাদ সংগ্রহকালে ৮ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয় সাংবাদিক মোহাম্মদ মুবাশ্বির উদ্দিন খুররামকে। 

এর প্রতিবাদে মঙ্গলবার দিল্লির একটি সাংবাদিক সংগঠন ‘দ্যা কমিটি টু প্রোটেস্ট জার্নালিস্ট(সিপিজে)’ পক্ষ থেকে দাবি জানায়, খুব শীঘ্রই মুবাশ্বিরের বিরুদ্ধে অপরাধ তদন্তের বিষয়টি শেষ করা হোক। এবং সাংবাদিকদের নির্ভয়ে এই ধরণের বিক্ষোভের সংবাদ সংগ্রহে আশ্বস্ত করা হোক।

৮ ফেব্রুয়ারি, ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলঙ্গানার হায়দ্রাবাদ থেকে দুই পুলিশ কর্মকর্তা খুররামকে গ্রেপ্তার করেছিলেন। খুররাম স্থানীয় উর্দু ভাষার সংবাদপত্র সিয়াসাত ডেইলি-র প্রতিবেদক।  ঘটনার দিন তিনি ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইনের বিক্ষোভের প্রতিবাদের সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন।

পুলিশ খুররামকে ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে আটক রেখেছিলেন। বিক্ষোভের সাথে তার সম্পর্কের অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং তার বিরুদ্ধে পাঁচটি ফৌজদারি মামলার অভিযোগ তদন্তের ভিত্তিতে তাকে ছেড়ে দেওয়া হয়।

ভারতীয় দণ্ডবিধি অনুসারে, তদন্তে খুররাম দোষী সাব্যস্ত হলে দুই বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন।

নিউইয়র্ক থেকে সিপিজে’র সিনিয়র এশিয়া গবেষক আলিয়া ইফতিখার বলেছেন, ভারতজুড়ে প্রতিবাদের জাতীয় গুরুত্বের ওপর ভিত্তি করে অবশ্যই সাংবাদিকদের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে স্বাধীনতা দিতে হবে।

Reneta

তিনি আরও বলেন, হায়দ্রাবাদের পুলিশের কখনই সাংবাদিক মুবাশিরউদ্দিন খুররমকে গ্রেপ্তার করা উচিত হয়নি, যিনি কেবল তার কাজটি করছিলেন, এবং তার বিরুদ্ধে তদন্ত বাতিল করা উচিত।

গত ১২ ডিসেম্বর ভারতে নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) পাস হওয়ার পর আইনটিকে বৈষম্যমূলক উল্লেখ করে দেশটির বিভিন্ন রাজ্যে বিক্ষোভ শুরু হয়। কয়েকটি স্থানে বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণের কথা স্বীকার করেছে পুলিশ। বিক্ষোভকেন্দ্রিক সহিসংতায় এখন পর্যন্ত নিহত হয়েছে অন্তত ২৫ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সংশোধিত নাগরিকত্ব আইনসাংবাদিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বৃহস্পতিবার সন্ধ্যায় টিএসসিতে ‘কাঠবিড়ালী’

পরবর্তী

‘বাহুবলী’ নির্মাতার মুখোমুখি প্রভাস?

পরবর্তী

‘বাহুবলী’ নির্মাতার মুখোমুখি প্রভাস?

একুশে ফেব্রুয়ারিতে সবধরণের নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে পুলিশ

সর্বশেষ

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT