চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে: প্রধান বিচারপতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৮
আদালত
A A

সাংবাদিকরা প্রতিনিয়ত অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছে মন্তব্য করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, সাংবাদিকতা একটি মহান পেশা এবং গুরুত্বপূর্ণ কাজ।

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সু‌প্রিম কোর্ট ক‌মি‌টি ও মানু‌ষের জন্য ফাউ‌ন্ডেশনের যৌথভা‌বে আয়োজিত ‘লিগ্যাল এইড ও আইন সাংবা‌দিকতা’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি তার বক্তব্যে বলেন, ‘সাংবাদিকতা একটি মহান পেশা ও গুরুত্বপূর্ণ কাজ। সমাজের অসঙ্গতি দূরীকরণে এবং সুন্দর সমাজ বিনির্মাণে সাংবাদিকতা তথা গণমাধ্যমের ভূমিকা দিনের আলোর মতো স্পষ্ট। মানুষের তথ্য জানার অধিকার এবং গণমাধ্যমের তথ্য জানানোর গভীর দায়বদ্ধতার প্রশ্নে সামাজিক অঙ্গীকার নিয়ে সাংবাদিকরা প্রতিনিয়ত অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে।’

‘আইন আদালত, আইন-শৃঙ্খলা, মানবাধিকার এবং আইনি সেবা সংক্রান্ত তথ্য আইন সাংবাদিকতার মাধ্যমে উঠে আসে। সাংবাদিকরা সাধারণ জনগণ ও বিচারপ্রার্থী জনগণের আশা-আকাঙ্ক্ষা, প্রাপ্তি-অপ্রাপ্তি এবং লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সংবাদ প্রকাশ করে সংশ্লিষ্ট সকলকে সচেতন করার গুরুদায়িত্ব পালন করে আসছে।’

সৈয়দ মাহমুদ হোসেন আরো বলেন, ‘দীর্ঘদিন ধরে বিনা বিচারে আটক রয়েছে বা অর্থাভাবে আইনজীবী নিয়োগ দিতে পারছে না এমন বিষয়গুলো সাংবাদিকরা অনুসন্ধিৎসু সাংবাদিকতার মাধ্যমে তুলে ধরতে পারেন। সরকারি আইনি সেবা সম্পর্কে এখনো প্রত্যন্ত অঞ্চলের লোকজন খুব অবগত নয়। এ জন্য লিগ্যাল এইড এর সুফল নিয়ে সাংবাদিকরা ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করতে পারেন। গণমাধ্যমের ঐকান্তিক প্রচেষ্টায় সরকারি আইন সেবা কার্যক্রম আরো গতিশীল হবে বলেই আমি আশাবাদী।’

‘আমাদের সকলের নিজ নিজ অবস্থান হতে সহযোগিতা এবং দায়িত্ব সঠিকভাবে পালন করার মাধ্যমেই মানুষের ন্যায়বিচার প্রাপ্তির অধিকার নিশ্চিত হতে পারে। আর জনগণের কাছে আইনি সেবা পৌঁছে দেয়া তথা সুশাসন নিশ্চিতকরণে বিচারক আইনজীবী এনজিও কর্মী সুশীল সমাজ ও সাংবাদিকদের ভূমিকা রয়েছে।’

Reneta

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সু‌প্রিম কোর্ট ক‌মি‌টির চেয়ারম্যান বিচারপ‌তি এম ইনা‌য়েতুর র‌হি‌মের সভাপ‌তি‌ত্বে সু‌প্রিম কো‌র্টের কনফা‌রেন্স রু‌মে বুধবার দুপুরে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় শু‌ভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাট‌র্নি জেনা‌রেল মাহবু‌বে আলম, বাংলা‌দেশ বার কাউ‌ন্সি‌লের ভাইস চেয়ারম্যান ইউসুফ হো‌সেন হুম‌ায়ুন, সু‌প্রিম কোর্ট আইনজীবী স‌মি‌তির সভাপতি জয়নুল আ‌বেদীন, সু‌প্রিম কো‌র্টের রে‌জিস্ট্রার জেনা‌রেল জা‌কির হো‌সেন, মানু‌ষের জন্য ফাউ‌ন্ডেশ‌নের নির্বাহী প‌রিচালক শাহীন আনাম, ল’ রি‌পোর্টার্স ফোরা‌মের সভাপতি সাঈদ আহমেদ ও সাধারণ সম্পাদক হাসান জা‌বেদ।

কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন ক‌রেন ডেই‌লি অবজারভার প‌ত্রিকার অনলাইন সম্পাদক কাজী আব্দুল হান্নান।

আ‌লোচনায় অংশ নেন বাংলা‌দেশ প্রেস ই‌ন্সটি‌টিউ‌টের মহাপ‌রিচালক শাহ আলমগীর এবং জাতীয় প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক ফ‌রিদা ইয়াস‌মিন।

অনুষ্ঠানটি প‌রিচালনা ক‌রেন সহকা‌রি অ্যাট‌র্নি জেনা‌রেল ও সু‌প্রিম কোর্ট লিগ্যাল এইড ক‌মি‌টির সদস্য স‌চিব টাইটাস হি‌ল্লোল রেমা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধান বিচারপতিলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT