জনপদ

সাংবাদিকদের ওপর হামলাকারী ফজল মন্ডলের রিমান্ড চেয়ে আবেদন

ফজল মন্ডলের রিমান্ডের জন্য পুলিশ ও সাংবাদিকরা আদালত ভবনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফজল মন্ডলের রিমান্ডের জন্য পুলিশ ও সাংবাদিকরা আদালত ভবনে উপস্থিত, ঘটনাস্থল।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের উপর হামলার মূলহোতা ও জুয়ার আসর পরিচালনাকারী ফজল মন্ডলের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।  

বুধবার ৮ জানুয়ারি দিবাগত রাতে তথ্য প্রযুক্তির সাহায্যে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফজল মন্ডল উপজেলার গোবিন্দাসী এলাকার বাসিন্দা। তিনি গোবিন্দাসী ইউনিয়ন ট্রাক শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক ও স্থানীয় আওয়ামী লীগ নেতা।

টাঙ্গাইলের সদর উপজেলার বাসাখানপুর এলাকা থেকে হামলাকারী জুয়াড়ি অমিত সাহাকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল পুলিশ।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো: রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান: সাংবাদিকদের উপর হামলার পর থেকেই ফজল মন্ডলকে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছিল। কিন্তু তিনি খুব চতুর প্রকৃতির। আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে বিভিন্ন পন্থায় দেশের বিভিন্ন প্রান্তে আশ্রয় নিয়েছিল।

অবশেষে তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে গতকাল রাতে পুলিশের একটি দল তাকে গাজীপুরের কোনাবাড়ি থেকে গ্রেপ্তারে সক্ষম হয়।

বৃহস্পতিবার ২ জানুয়ারি টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী ঘাট সংলগ্ন কাঁশবন এলাকায় জুয়ার আসরের সচিত্র সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের উপর হামলা চালায় জুয়াড়িরা। হামলায় ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার, ক্যামেরাপারসন আশিকুর রহমান, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক অভিজিৎ ঘোষসহ ৬ জন আহত হন।

এ ঘটনায় সেই রাতেই ডিবিসির টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার বাদী হয়ে জুয়াড়ি–প্রধান ফজল মন্ডলকে প্রধান আসামী করে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক জুয়াড়ির বিরুদ্ধে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেছেন।

পরে অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু ঘটনার পর থেকে ফজল মন্ডল পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারের দাবিতে ভূঞাপুরসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা কর্মসূচি পালন করে আসছিলেন।

বিষয়:টাঙ্গাইল সাংবাদিক হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…