সাংবাদিকদের উপর হামলার বিচার দাবিতে মানববন্ধন

শিক্ষার্থীদের অন্দোলনের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিকরা।
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মানববন্ধন ও প্রতীকী কর্মবিরতিতে তারা বলেন, সরকারকেই সাংবাদিকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় বেশ ক’জন সাংবাদিক আন্দোলনবিরোধীদের নির্যাতনের শিকার হন।
ওই ঘটনার প্রতিবাদে মানববন্ধনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কোষাধ্যক্ষ ও নাগরিক টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক দীপ আজাদ ও একাত্তর টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক শাকিল বক্তব্য রাখেন।
উপস্থিত ছিলেন সাংবাদিক মুন্নি সাহা, মামুনুর রহমান খানসহ অন্যান্যরা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






