জনপদ

টাঙ্গাইলে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইলে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের মানববন্ধনে সাংবাদিক ও সাধারণ মানুষ হামলার প্রতিবাদে অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইল ঘাটাইলে যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি খান ফজলুকে মারপিট করার প্রতিবাদে ও অভিযুক্ত চেয়ারম্যান হায়দার আলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে টাঙ্গাইলেরর বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

রোববার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় মানববন্ধনে বক্তারা দ্রুত অভিযুক্ত ইউপি চেয়ারম্যান হায়দার আলীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

গত ১৩ ফেব্রুয়ারি অভিযুক্ত চেয়ারম্যান হায়দার আলীর অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহের জন্য ঘাটাইল উপজেলা নির্বাহীর কক্ষে তার বক্তব্য নিতে গেলে যুগান্তর পত্রিকার স্থানীয় প্রতিনিধি খান ফজলুকে উপজেলা নির্বাহীর সামনেই মারপিট করে আহত করে অভিযুক্ত ওই চেয়ারম্যান।

এ ঘটনায় ঘাটাইল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন খান ফজলু। অন্যদিকে উপজেলা প্রেসক্লাব গতকাল একই দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বিষয়:টাঙ্গাইল প্রেসক্লাব সাংবাদিকের উপর হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…