অলিম্পিক কিংবদন্তি মাইকেল ফেলপস ডিসকভারি চ্যানেল আয়োজিত হাঙ্গর সপ্তাহের উৎসবে একটি গ্রেট হোয়াইট হাঙ্গরের বিরুদ্ধে সাঁতারে হেরে গেছেন। হাঙ্গরের কাছে ২ সেকেন্ডের ব্যবধানে হারেন মার্কিন কিংবদন্তি।
মুক্ত জলরাশিতে ফেলপস এবং গ্রেট হোয়াইট হাঙ্গরের ১০০ মিটারের সাঁতার হয়। কিন্তু সেটা ঠিক সময় শুরু হতে পারেনি।
অলিম্পিকে ২৮টি সোনার মেডেল পাওয়া ফেলপস কিন্তু এদিন কোনও প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেননি। পারাটা কঠিনও ছিল বটে। এই হাঙ্গর যে প্রতি ঘণ্টায় ২৫ মাইল সাঁতার কাটতে পারে।
আগামী ৩০ জুলাই ‘মাইকেল ফেলপসের সঙ্গে হাঙ্গরের স্কুলে’ শিরোনামের একটি প্রদর্শনীতে দেখা যাবে ফেলপসকে।
ফেলপস-হাঙ্গর সাঁতারের পর এখন হয়তো উসাইন বোল্ট বনাম চিতার দৌড় দেখার অপেক্ষায় থাকবে দর্শকরা।









