চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহিংসতায় সাউথ আফ্রিকায় নিহত ৭২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৪ পূর্বাহ্ণ ১৪, জুলাই ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
জনপ্রতি ভিড়ের মধ্যে মানুষজন বিমানবন্দরে আসছে বা ছাড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারাগারে পাঠানোর পর থেকে দেশটিতে ক্রমাগত সহিংসতা ও লুটপাটের ঘটনা বেড়েই চলেছে। সেই সাথে বাড়ছে মৃত্যুও।

বিবিসি বলছে, এ পর্যন্ত  অন্তত ৭২ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে শপিংমলে লুটের সময় পদচাপায় মারা গেছে ১০ জন।

লুটপাটের সময় ডার্বানের একটি শপিংমলের নিচ তলায় আগুন ধরে যায়। সেসময় বিবিসির ক্যামেরায় দেখা যায়, দ্বিতীয় তলা থেকে মা তার এক শিশুকে বাঁচাতে নিচে ছুটে ফেলছেন।

Banglabid

মূলত গত শনিবার থেকে বেড়ে গেছে সহিংসতা, লুটপাট ও অগ্নিসংযোগ। বিভিন্ন শহরে বন্ধ হয়ে গেছে মহাসড়ক। জুমার নিজ প্রদেশ কাওয়াজুলু নাটাল (কেজেডএন)-এ সহিংসতা বেশি ছড়িয়েছে। এ প্রদেশেই জোহানেসবার্গ অবস্থিত।

কাওয়াজুলু নাটালের প্রধান জানান, প্রদেশটিতে এ পর্যন্ত ২৬ জন মারা গেছেন। আর গাউটাং প্রদেশে মারা গেছেন ১৯ জন।

পুলিশ বলছে, তারা এখন পর্যন্ত সহিংসতার দায়ে ১ হাজার ২৩৪ জনকে গ্রেপ্তার করেছে এবং অনেকেকে সহিংসতায় উস্কানিদাতা হিসেবে চিহ্নিত করেছে।

Reneta

দেশটির প্রেসিডেন্ট সিরিল রমাফোসা এবারের সহিংসতাকে ১৯৯০ দশকে বর্ণবাদী ব্যবস্থা বিলুপ্ত হওয়ার পর দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে বড় সহিংসতা হিসেবে অভিহিত করেছেন।

জুমা আদালত অবমাননার দায়ে কারাদণ্ডের পর আত্মসমর্পণ পর থেকেই এমন সহিংসতা শুরু হয়েছে দেশটিতে। গত বুধবার কাওয়াজুলু-নাতাল প্রদেশে জুমা তার নিজ বাড়ির কাছেই এক কারাগারে যান জ্যাকব জুমা। ওই দিনের মধ্যে তিনি আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তার করা হতো বলে জানিয়েছিল পুলিশ।

দুর্নীতির তদন্তে উপস্থিত না হওয়ায় আদালত অবমাননা হয়েছে- এমন অভিযোগে জ্যাকব জুমাকে গত সপ্তাহে ১৫ মাসের কারাদণ্ড দেয় আদালত। সেই সাজার কারণে সাউথ আফ্রিকায় এক অভূতপূর্ব আইনী নাটকের সৃষ্টি হয়। সেখানে বুধবার রাত ১০টার মধ্যে তাকে গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দেওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জ্যাকব জুমাসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আজ ভ্যাকসিন নিলেন ১ লাখ ৩৮ হাজার জন

পরবর্তী

মেসি-নেইমারের সঙ্গে কোপার টুর্নামেন্ট সেরা একাদশে যারা

পরবর্তী
মেসি ও নেইমার কোপার সেরা একাদশে নির্বাচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি-নেইমারের সঙ্গে কোপার টুর্নামেন্ট সেরা একাদশে যারা

জনসমাগমে মুখে মাস্ক পরা মানুষজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত ইন্দোনেশিয়ায়, মৃত্যু ব্রাজিলে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬

হাঁড়ি ফাটিয়ে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

আগস্ট ২৩, ২০২৬

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

আগস্ট ২৩, ২০২৬
ক্লেমাঁ ভানডেনকার্কহোভ

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT