চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহাবস্থান চেয়ে ডাকসু নির্বাচন পেছানোর দাবি ছাত্রদলের

মনোয়ার হোসেন মান্নামনোয়ার হোসেন মান্না
৭:০১ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০১৯
শিক্ষা
A A

১১ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন তিনমাস পেছানোর দাবিতে অটল রয়েছে ছাত্রদল।

রোববার দুপুরে মধুর ক্যান্টিনে এসে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান সাংবাদিকদের এ কথা বলেন।

আকরামুল হাসান বলেন, স্থিতিশীল সহাবস্থানের জন্য আমরা এখনও নির্বাচন তিনমাস পেছানোর দাবিতেই রয়েছি। পাশাপাশি দলীয় শিক্ষকদের অধীনে যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, তার পুনর্গঠন করতে হবে। আমরা উপাচার্যকে যে ৭ দফা দাবি জানিয়েছিলাম সেটির বাস্তবায়ন করতে হবে।

তিনি আরও বলেন, আমরা একটি স্থিতিশীল সহাবস্থান চাই। আমরা মধুর ক্যান্টিন থেকে আমাদের রাজনৈতিক যাত্রা শুরু করব। পাশাপাশি হলে থাকার যাদের অধিকার আছে তাদেরকে হলে থাকার ব্যবস্থা করতে হবে। এজন্য আমরা প্রশাসনের কাছে আবারও দাবি জানাচ্ছি।

দাবি আদায় না হলে নির্বাচনে থাকবেন কি না, এমন প্রশ্নের জবাবে আকরামুল হক বলেন, আমরা ডাকসু নির্বাচনের ব্যাপারে ইতিবাচক থাকতে চাই। সর্বশেষ যে ডাকসু নির্বাচন হয়েছে সেটাতে জাতীয়তাবাদী ছাত্রদল দ্বিগুণ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিল। যদি একটি নিরপেক্ষ এবং অবাধ নির্বাচনের ব্যবস্থা হয় তাহলে শিক্ষার্থীরা আবারও জাতীয়তাবাদী ছাত্রদলের ওপর আস্থা রাখবে।

এর আগে দুপুর ১২ টার দিকে আকরামুল হাসানের নেতৃত্বে ছাত্রদলের প্রায় ৫০ জন নেতাকর্মী মধুর ক্যান্টিনে আসেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি আল মেহেদী তালুকদার, সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী উপস্থিত ছিলেন। তারা গণমাধ্যমে অনানুষ্ঠানিক বক্তব্যে গত ৭ ফেব্রুয়ারি সহাবস্থান নিশ্চিতসহ সাত দফা দাবিতে ঢাবি উপাচার্যকে ছাত্রদল যে স্মারকলিপি দিয়েছিলেন তা পুনর্ব্যক্ত করেন এবং দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রদলডাকসু নির্বাচনমধুর ক্যান্টিন
শেয়ারTweetPin

সর্বশেষ

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৪, ২০২৬

সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সংসদ অভিমুখে শিক্ষার্থীরা

জুলাই ১৪, ২০২৬
ছবি: রূপনগর থানা বিএনপির নতুন আহ্বায়ক এম আশরাফুল ইসলাম।

রূপনগরে বিএনপির নতুন আহ্বায়ক এম আশরাফুল ইসলাম

জুলাই ১৪, ২০২৬

স্বাস্থ্য বীমার চেক পেলেন ১৮ সম্প্রচার সাংবাদিক

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৬

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT