স্পোর্টস

সহজেই সিরিজ জিতলো শ্রীলঙ্কা

সহজেই সিরিজ জিতলো শ্রীলঙ্কা

কুশল পেরেরার দারুণ ব্যাটিংয়ে বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে অতিথিদের ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৮ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। এই জয়ে এক ম্যাচ বাকি ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে শ্রীলঙ্কা।

বুধবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ২৭ ওভারে বৃষ্টি নামে। এরপর ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৩৮ ওভারে। চার্লস ও স্যামুয়েলসের দুটি অর্ধশতকে দুই বল বাকি থাকতে অলআউট হওয়ার আগে ২১৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

শ্রীলঙ্কার সিরিবর্ধনে ও লাসিথ মালিঙ্গা দুটি করে উইকেট নেন।

ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে জয়ের জন্য শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়ায় ২২৫ রান। ৩৬ ওভার ৩ বলে দুই উইকেট হারিয়ে সেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।

কুশল পেরেরা ৯৯ রান করেন এছাড়া লাহিরু থিরিমানে ৮১ রানে অপরাজিত থাকেন।

আগামী শনিবার পাল্লেকেলেতে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…