চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহজকে কঠিন করে জিতল সাকিবের মোহামেডান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ণ ৩১, মে ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

১২৬ রানের সহজ লক্ষ্য কঠিন হয়ে গেল শেষে এসে। ছড়াল রোমাঞ্চকর উত্তেজনা। আবু হায়দার রনির ছক্কায় শেষ হাসি অবশ্য হেসেছে মোহামেডানই।

শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১ বল হাতে রেখে ৩ উইকেটের জয় নিশ্চিত করে সাকিব আল হাসানের দল।

বিকেএসপি’তে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি আসরে দুপুরের ম্যাচে শেষ চার ওভারে ১৪ রান দরকার ছিল মোহামেডানের। হাতে ৭ উইকেট থাকায় জয় প্রায় নিশ্চিত মনে হচ্ছিল।

কিন্তু দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে সাদা-কালোরা। শেষ ওভারে দরকার পড়ে ৭ রান। প্রথম ৪ বলে মাত্র ৩ রান দেন শাইনপুকুরের বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। পঞ্চম বলটি লেগস্টাম্পের বাইরে দিলে ছক্কা মেরে জয় নিশ্চিত করেন আবু হায়দার।

সর্বোচ্চ ৩৯ রান করেন পারভেজ হোসেন ইমন। চারে ব্যাট করতে নেমে অধিনায়ক সাকিব করে যান ২৯। শামসুর রহমান শুভর ব্যাট থেকে আসে ২৪ রান। সুমন খান নেন দুটি উইকেট।

টস হেরে ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিমের ৩০, রবিউল ইসলামের ২৫ ও মাহিদুল ইসলাম অঙ্কনের ২০ রানের সুবাদে ৬ উইকেট হারিয়ে একশ পেরনো পুঁজি পায় শাইনপুকুর।

Reneta

সাকিব ও ইয়াসিন আরাফাত নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন আসিফ হাসান ও আবু জায়েদ রাহি।

বিকেএসপি’র অপর মাঠে বৃষ্টি আইনে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৭ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

বৃষ্টির কারণে ১২ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে গাজী গ্রুপ ৫ উইকেট হারিয়ে তোলে ৯১ রান। তামিম ইকবালের ঝোড়ো ইনিংসে ১৬ বল আগেই ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে প্রাইম ব্যাংক।

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক ২২ বলে ৪৬ রান করে ৫ ছক্কা ও ২ চারে। রনি তালুকদার করেন ২৫ রান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বঙ্গবন্ধু ডিপিএল-২০২১মোহামেডানলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT