আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে এবং তা বহাল থাকবে।আইন অনুযায়ীই মানবতাবিরোধী মামলার বিচারকাজ চলছে।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সুইডেনের বিচার ও অভিবাসনমন্ত্রী মর্গান জোহানসনের সঙ্গে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
আইনমন্ত্রী জানান, বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, ব্লগার খুন, গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার বিষয়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে ব্লগারসহ সব ধরনের চিন্তার মানুষের নিরাপত্তার ব্যাপারে সরকারকে আরো বেশি গুরুত্ব দিতে বলেছে সুইডেন।







