অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং এর দেশীয় প্রতিষ্ঠান মুভ। যাত্রা শুরু হওয়ার পর থেকেই মুভ খুব দ্রুত ভোক্তাদের মধ্যে নিজের চাহিদা তৈরিতে সক্ষম হয়েছে।
এদিকে ক্রেতাদের আকৃষ্ট করতে মুভ কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার দিয়ে থাকে। সে ধারাবাহিকতায় এবার বেজ ফেয়ারবিহীন সর্বনিম্ন রাইডিং ফেয়ার দিয়ে চলাচল করা যাবে মুভে।
মুভ দিচ্ছে বেস ফেয়ার বিহীন সর্বনিম্ন রাইডিং ফেয়ার, মাত্র ৪৯ টাকায় ২ কিলোমিটার, পরবর্তী কিলোমিটার মাত্র ১২ টাকা এবং মিনিট চার্জ মাত্র ৪৯ পয়সা। এর পাশাপাশি মুভ সেন্ড অ্যাপ সেবার মধ্যদিয়ে সহজেই পণ্য ডেলিভারি করা যাবে। সর্বোচ্চ ৫ কেজি পণ্য বা ডকুমেন্ট পাঠাতে খরচ হবে মাত্র ১৪৯ টাকা।
মুভ এশিয়া জেড পি টেকনোলজির একটি প্রতিষ্ঠান। মুভ অ্যাপটি ডাউনলোড করা যাবে এই লিংক থেকে।








