চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সর্তক করলেন কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ণ ০৫, আগস্ট ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

আগস্ট মাস আসলেই অপশক্তিরা ষড়যন্ত্র শুরু করে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: আগস্টের বাতাসে ষড়যন্ত্রের গন্ধ, আমাদের সতর্ক থাকতে হবে। আগস্ট আসলেই সেই ৭১’র পরাজিত শক্তি তাদের ষড়যন্ত্র শুরু করে। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমি এ নির্দেশনা আমাদের নেতা-কর্মীদের পৌঁছে দিচ্ছি।

সোমবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র শেখ কামালের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বনানী কবরস্থানে তার কবরে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: আগস্ট মাসে এসেছে, আগস্টের বাতাসে ষড়যন্ত্রের গন্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমি আমাদের নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছি, ডেঙ্গু মোকাবেলা বন্যার্তদের পাশে দাঁড়াতে এবং আগস্টের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে।

এমাসে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন: এ আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে। এই আগস্ট মাসেই প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে গ্রেনেড হামলা করা হয়েছে, আমাদেরই সন্ত্রাস বিরোধী সমাবেশে। ওই দিনের গ্রেনেড হামলায় বঙ্গবন্ধু এভিনিউ রক্তাক্ত হয়েছিল। এটা নিশ্চয়ই আপনাদের মনে আছে।

তিনি আরও বলেন: আগস্ট মাসে বাংলাদেশের ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলা পরিচালনা করা হয়েছিল। এমনকি ধানমন্ডি ৩২ নম্বরেও হামলার পরিকল্পনা ছিল। আমরা সতর্ক ছিলাম বলেই তারা তাদের লক্ষ্য কার্যকর করতে পারেনি।

শেথ কামাল প্রসঙ্গে তিনি বলেন: পঁচাত্তরের ১৫ আগস্ট ঘাতকদের আঘাতে শেখ কামাল আমাদের মাঝ থেকে রক্তাক্ত বিদায় নিয়েছেন। আমরা আজ এ শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। শেখ কামালের যোগ্যতা, সাহস যে নেতৃত্ব গুণ ছিল, তাতে করে তিনি তারুণ্যের রোল মডেল হওয়ার যোগ্যতা রাখতেন।

Reneta

শেখ কামালকে তারুণ্যের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা উল্লেখ করে কাদের বলেন: শেখ কামালকে আমাদের তরুণেরা অনুসরণ করলে সৃষ্টিশীল নব উত্তমের উদ্যমে তারুণ্য সৃষ্টি হতে পারে। তার এ জন্মদিনে আমরা শপথ নেব শেখ হাসিনার নেতৃত্বে শেখ কামালকে অনুসরণ করে আমরা নব উদ্যমে এগিয়ে যাবো।

এরআগে আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠন গুলো শেখ কামালের কবরে পুষ্পস্তবক অর্পণ করে।  এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা কবরস্থান মসজিদে শেখ কামালের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মহফিলে অংশগ্রহণ করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরশেখ কামাল
শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডা-সাউথ আফ্রিকার ইতিহাস গড়ার লড়াই, কে যাবে শেষ ষোলোয়

জুন ২৯, ২০২৬

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টোকস

জুন ২৮, ২০২৬

জিম্বাবুয়ে টেস্টের প্রথমদিনেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প

জুন ২৮, ২০২৬

এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT