চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরোদ-গান-কবিতায় শুরু বেঙ্গলের বর্ষবরণ এবং জলের গান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৩ পূর্বাহ্ণ ১৩, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

চৈত্র ফুরায়ে আসে। নতুন বছরের আবাহন। মনে-প্রকৃতিতে। প্রায় শেষ চৈতালী রাতে বৃহস্পতিবার বেঙ্গল বর্ষবরণ শুরু হয়েছে। সরোদে কবিতায়। শুরু হয়েছে উৎসব লালমাটির বেঙ্গল বই প্রাঙ্গণে।

পঞ্চকবির গানে, লোক-বাউল আর যন্ত্রসঙ্গীতে। পরাণ ভরে ওঠে। ‘পরাণ ভরি দাও’ এর সরোদ-গান-কবিতার অবগাহনে। এমন চলবে আরো তিন দিন। চৈত্রসংক্রান্তি-পহেলা বৈশাখ আর আর তার পরের দিন।

রাগ ভুপালীতে শুরুতে হয় বর্ষবরণ। বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়ের শিক্ষার্থী শিল্পীদের অনবদ্য সরোদে শুরুতেই শ্রোতার অন্তরে ছড়ায় স্নিগ্ধতার আবেশ।

থামে সরোদের ধ্বনি। শুরু হয় গান কবিতার যুগলবন্দী। কখনো গানের ফাঁকে কবিতা আবার কবিতার মাঝে বেঁজে উঠেছে সুর। পঞ্চকবি বিমূর্ত হয়ে উঠেছে শারমীন সাথী ইসলামের কণ্ঠে। আহা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ আর রজনীকান্ত সেন।

কখনও ‘কেউ ভোলে না কেউ ভোলে’, কখনও ‘তুমি যে প্রাণের বধু’ আবার কখনও ‘রসঘন শ্যাম’ এর রসাস্বাদন। তার মাঝে মাঝে কবিতার মেঘমন্দ্র বাচিক আয়োজন। আবৃত্তিজন হাসান আরিফের কণ্ঠে উচ্চারিত হয় রবীন্দ্র-নজরুলসহ সমকালীন কবিদের কবিতা।

শিমুল ইউসুফকে সম্মাননা জানাচ্ছে বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়ের শিক্ষার্থীরা

অনুষ্ঠানের ওজন আরো বেড়ে যায় যখন মঞ্চকুসুমকে শিমূল ইউসুফকে সম্মান জানায় বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়ের শিক্ষার্থীরা। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।

Reneta

উৎসবের দ্বিতীয় দিনে আজ সন্ধ্যায় মানবিক উজ্জীবনের প্রত্যাশায় সময় চেতনার গান করবে জলের গান। সন্ধ্যা ৭টায় শুরু হবে জলের গান এর পরিবেশনা। পহেলা বৈশাখে দিনব্যাপী থাকবে পথিক বাউলের পরিবেশনা। আর ৎসবরে সমাপনী দনিরে সন্ধ্যায় লোকগান শোনাবনে হালিমা পারভীন ও ভজন বাউল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জলের গানবেঙ্গললিড বিনোদন
শেয়ারTweetPin2

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT