কোহলি-যুবরাজের ব্যাটে চাপা পড়লো আমির সাফল্য।
ইনিংসের শুরুতেই ৮ রানের মধ্যে ভারতের তিন টপ-অর্ডার ব্যাটসম্যানকে তুলে
নিয়ে পাকিস্তানের জয়ের কিছুটা সম্ভাবনা তৈরী করেছিলেন মোহাম্মদ আমির।
কিন্তু, পাকিস্তানীদের স্বপ্নকে মরীচিকা বানিয়ে সামান্য সে সম্ভাবনাও দুমড়ে
মুচড়ে কোহলি-যুবরাজ জুটির ৬৮ রানে ভারত প্রত্যাশিত জয় পেয়েছে ৬ উইকেটে।
সর্বোচ্চ ৪৯ রান করেছেন কোহলি।






