চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সরস্বতী পূজার দিনে সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন না হলে আন্দোলন’

মনোয়ার হোসেন মান্নামনোয়ার হোসেন মান্না
৬:০৪ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২০
শিক্ষা
A A

আগামী ৩০ জানুয়ারি সরস্বতী পূজার দিনে নির্বাচন কমিশন কর্তৃক ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ যদি পরিবর্তন করা না হয়, তাহলে আন্দোলনের মাধ্যমে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন ডাকসু এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে সাদ্দাম বলেন, ‘সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে বলতে চাই আমাদেরকে হাইকোর্ট দেখাবেন না। নির্বাচন কমিশন কেই সিদ্ধান্ত নিতে হবে ৩০ তারিখ সরস্বতী পূজার দিন কোন নির্বাচন নয়। নিয়ম-নীতির সামঞ্জস্য রেখে অন্য যে কোন দিন নির্বাচনের তারিখ নির্ধারণ করুন।’

নির্বাচনের যে তারিখ নির্ধারণ করা হয়েছে এর মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের অপমান করা হয়েছে বলেও মন্তব্য করেন এই ডাকসু নেতা।

তিনি বলেন, ‘নির্বাচনের তারিখ যদি পরিবর্তন করা না হয় শুধুমাত্র বিবৃতি নয় শুধুমাত্র স্মারকলিপি দেয়া নয় শুধুমাত্র মানববন্ধন করা নয় আন্দোলনের মাধ্যমে সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য করা হবে। প্রয়োজনে রাজু ভাস্কর্য থেকে মানববন্ধন নিয়ে নির্বাচন কমিশন পর্যন্ত যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।’

রোববার বিকেলে টিএসসির সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। মানববন্ধনে ডাকসুর নেতৃবৃন্দ ছাড়াও ছাত্রলীগ ও হল সংসদের নেতারা অংশ নেন।

মানববন্ধনে সাদ্দাম আরও বলেন, আমরা মনে করি শুধুমাত্র নির্বাচনের তারিখ পরিবর্তন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এখানে আসেনি, নির্বাচনের তারিখ তো অবশ্যই পরিবর্তন করতে হবে। একই সঙ্গে নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে কেন ৩০ তারিখ সরস্বতী পূজার দিন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হলো।

Reneta

তিনি বলেন, নির্বাচন কমিশন কোন সরকারি প্রতিষ্ঠান নয়, একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। আপনি যেদিন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সেদিন শপথ করেছিলেন সংবিধানের আলোকেই দায়িত্ব পালন করবেন।’

এর আগেও ধর্মীয় উৎসবের মধ্যে নির্বাচন হয়েছে উল্লেখ করে সাদ্দাম বলেন, আমরা দেখেছি এর আগে রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় সংসদের উপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেদিন শারদীয় দুর্গাপূজার দিন আপনি সেই তারিখ নির্ধারণ করেছিলেন। নির্বাচনের তারিখ নির্ধারণের সময় কেন তিনি বারবার সংবিধানের কথা ভুলে যান আমাদের ধর্মীয় উৎসব এর কথা ভুলে যান? সেই জবাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর কাছে বাংলাদেশের সকল শিক্ষার্থীর কাছে নির্বাচন কমিশনকে দিতে হবে।

মানববন্ধনে উপস্থিত ডাকসুর নেতারা সকলেই নির্বাচনের তারিখ পরিবর্তনের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন।

ডাকসু ও সিনেট সদস্য তিলোত্তমা শিকদার বলেন, সরস্বতী পূজা দলমত নির্বিশেষে একটি সার্বজনীন উৎসব। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অসাম্প্রদায়িক চেতনা ধারণ করি। এদিন কোন নির্বাচন নয়।

পাশাপাশি শারদীয় দুর্গা পূজায় যেন কোন পরীক্ষা না চলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট সেই দাবিও জানান তিনি।

ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু আন্দোলন করেছিলেন একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার জন্য। আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম এর চেয়েও গুরুত্বপূর্ণ আমরা বাঙালি। আমরা বিশ্বাস রাখি নির্বাচন কমিশন সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ নিয়ে পুনরায় ভাববেন।

এর আগে গতকাল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তন করার আহ্বান জানিয়ে ডাকসু থেকে এজিএস সাদ্দাম হোসেন সাক্ষরিত একটি বিবৃতি প্রকাশ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ছাত্রলীগডাকসু এজিএসসরস্বতী পূজাসাদ্দাম হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টিভি চ্যানেলে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে ‘এনওসি’ বাধ্যতামূলক

মে ১৭, ২০২৬

সরকারের ৯০ দিন: নতুন কর্মসূচির প্রশংসার সঙ্গে কিছু বিষয়ে সমালোচনা

মে ১৭, ২০২৬

সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন মামলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন: জাসদ

মে ১৭, ২০২৬

প্রত্যেক ব্যাটারকে আউট করতে মজা লাগে: নাহিদ রানা

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT