চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারের বিরুদ্ধে গোপন প্রচারণায় হিযবুত তাহরীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় গোপন প্রচারণায় নেমেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর সদস্যরা। বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে এই কাজ করছে তারা। এমনই একটি গ্রুপ র‌্যাবের হাতে আটক হওয়ার পর এসব তথ্য উঠে এসেছে।

র‌্যাব বলছে, গোপনে লিফলেটসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে এই প্রচারণায় অংশ নিচ্ছে জঙ্গি সংগঠনটি। রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিয়ে দেশে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে তারা।

শনিবার রাতে রাজধানীর উত্তরা (পশ্চিম) থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত এ সংগঠনটির ৫ জন সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব-৩।

আটক ব্যক্তিরা হলেন; কাজী ইবাদুর রহমান ওরফে তানভীর (৩৬), মো. নাসিদ কামাল সজিব (২৭), মো. জামিউর রহমান খান ওরফে আকাশ (২২), ইয়ামিন হোসাইন (১৮) ও  জসিম উদ্দিন ওরফে সাঈদ (২৯)।

এ সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইলসহ হিযবুত তাহরীর খিলাফত রাষ্ট্রের খসড়া সংবিধানের বই, প্রেস রিলিজ, শতাধিক লিফলেট জব্দ করে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৩ এর অপারেশন অফিসার অতিরিক্ত এসপি এ বি এম ফয়জুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘তারা গোপন বৈঠকের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য আদান-প্রদান করে থাকে।’

Reneta

‘‘হিযবুত তাহরীর সংগঠনের সদস্য সংখ্যা বাড়াতে গোপনে প্রচার প্রচারণা চালাত আটক ব্যক্তিরা। তারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হিযবুত তাহরীর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুয়ারেজের জায়গায় মেসির সতীর্থের দিকে চোখ বার্সার

পরবর্তী

হলি আর্টিজান হামলার রায় ২৭ নভেম্বর

পরবর্তী
হলি আর্টিজান

হলি আর্টিজান হামলার রায় ২৭ নভেম্বর

দিল্লিতে টাকার বিনিময়ে নির্মল বাতাস

সর্বশেষ

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬

চার সাবেক তারকা ফুটবলারের চোখে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল

জুলাই ১৯, ২০২৬

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের ফাইনালের উন্মাদনায় নারী ফুটবল দলের সদস্যরা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT