চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারি চাকুরিজীবীদের হাতে পহেলা বৈশাখের উৎসব ভাতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৫ পূর্বাহ্ণ ২৭, মার্চ ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

পহেলা বৈশাখ উৎসব উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ বোনাস পেলেন। এই সংক্রান্ত এক নোটিশে এরইমধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হাতে পৌঁছে দেওয়া হয়।

পহেলা বৈশাখের বোনাস পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন ফেসবুকে তার অনুভূতির কথা জানিয়ে একটি স্ট্যাটাস পোস্ট করেছেন।

খোকন লিখেছেন, বাঙ্গালির ইতিহাস হাজার বছরের। আজ প্রথমবারের মত মনে হলো আমি বাঙ্গালিত্বের সরকারি স্বীকৃতি পেয়েছি। বাঙ্গালি সংস্কৃতিতে বলা হয় বারো মাসে তের পার্বণ। কোনো পার্বণেই উৎসব ভাতা বলে কিছু ছিলো না । এই জনপদে ধর্মের বিস্তার ঘটার অনেক আগে থেকেই আমরা বাঙ্গালি ছিলাম । এরপরও ঈদ, পূজা অর্থাৎ ধর্মীয় উৎসবে আমরা কম বেশি সবাই উৎসব ভাতা পাই। খোকন আরো লিখেন, আজ অফিসে আসার পর বিভাগের প্রশাসনিক কর্মকর্তা একটা কাগজ হাতে ধরিয়ে দিলেন। কাগজটি দেখেই আনন্দে মনটি ভরে গেলো। পহেলা বৈশাখের উৎসব বোনাস পেয়েছি। পরিমানে মুল বেতনের ২০% হলেও আনন্দের পরিমান হিসাব করা যাবেনা। সম্রাট আকবর বাংলা সন ও উৎসব চালু করে গিয়েছিলেন আর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এর আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছি।

তিনি আরও লিখেছেন, অনেকে হয়তো বলবেন শুধু সরকারি কর্মকর্তারা পেলেই হবে ? আমিও তাই মনে করি। সবারই পাওয়া উচিত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংস্কৃতি চালু করেছেন। আমার বিশ্বাস শিগগিরই বেসরকারি পর্যায়ে এই উৎসব ভাতা চালু হবে।

বিষয়টি নিয়ে তিনি বঙ্গবন্ধু পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, এই জাতির জন্য যা কিছু ভালো তা বঙ্গবন্ধু পরিবারই দিয়েছে। বিশ্বের মধ্যে অর্থনৈতিক ভাবে সবচেয়ে শক্তিশালী ইহুদীরা এখনো নিজস্ব ভূখণ্ডের জন্য সংগ্রাম করছে । বঙ্গবন্ধু আমাদের যা দিয়েছেন আজ থেকে ৪৫ বছর আগে । সুতরাং বঙ্গবন্ধুর রক্তের উত্তরসূরি শেখ হাসিনায় আস্থা রাখুন।

গত বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অনুমোদিত সরকারি চাকুরিজীবীদের অষ্টম বেতন কাঠামোতে এই বৈশাখী বোনাস বা নববর্ষ ভাতা রাখা হয়। তারই ধারাবাহিকতায় রবিবার (২৭ মার্চ) সরকারি চাকুরিজীবীদের কাছে বোনাসের চিঠি পৌঁছে দেওয়া হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পহেলা বৈশাখবোনাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT