চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারি চাকরির দিকেই বেশি আগ্রহী অধিকাংশ তরুণ

পরাগ আজিম পরাগ আজিম
১১:১১ পূর্বাহ্ণ ০৪, মে ২০১৮
বাংলাদেশ
A A
চাকরির

বর্তমান তরুণদের বড় অংশই সরকারি চাকরির দিকে বেশি আগ্রহী। এর প্রকাশ দেখা গেছে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনে। নতুন পে স্কেলে বেশি বেতন, চাকরির নিশ্চয়তা, ক্ষমতা-মর্যাদাসহ নানা কারণে সরকারি চাকরির প্রতি তরুণদের আগ্রহ।

সরকারি চাকরি, বিশেষ করে বিসিএস চাকরির প্রতি তরুণদের এখন অনেক বেশি আগ্রহ। এই সোনার হরিণ তারা কিছুতেই হাতছাড়া করতে রাজি নয়। এমনকি বিশ্ববিদ্যালয়ের মূল লেখাপড়ার চেয়ে বিসিএস প্রস্তুতিতেই সময় বেশি কাটে অনেকের।

সরকারি চাকরির প্রতি কেনো তাদের এতো আগ্রহ? শিক্ষার্থীদের অনেকের মতে, সরকারি বেতন স্কেল এর অনেক বড় একটা কারণ। সামনে আসতে যাচ্ছে নতুন আরেকটি বেতন স্কেল, যেখানে রয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বেতন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা।

শুধু ভালো বেতন নয়। সরকারি চাকরি দেয় পেশাগত নিরাপত্তা, অবসরের পর পেনশন আর একই সঙ্গে সামাজিক মর্যাদা – এমনটাই মনে করছেন তরুণরা।

তরুণদের বক্তব্যের ব্যাখ্যা পাওয়া গেছে সমাজতত্ত্ববিদদের কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. নেহাল করিম বলেন, আগে বেসরকারি চাকরিতে বেতন বেশি ছিল। কিন্তু বর্তমান সরকার বছরখানেক আগে সরকারি চাকরিতে বেতন অনেকখানি বাড়িয়ে দেয়ায় এখন বেসরকারি চাকরির চেয়ে সরকারি চাকরিতেই বেতন তুলনামূলকভাবে বেশি।

এ বিষয়ে গবেষণা করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনি বলছেন, বেসরকারি চাকরিতে অনেক বেশি অনিশ্চয়তা ও প্রতিযোগিতা রয়েছে। অন্যদিকে বিভিন্নভাবে সরকারি চাকরিকে লোভনীয় করে তুলেছে সরকার।

Reneta

তবে বিষয়টিকে একটু ভিন্নভাবে দেখছেন পাবলিক সার্ভিস কমিশন, পিএসসির সাবেক চেয়ারম্যান এবং সাবেক সচিব ড. সাদত হুসাইন। তিনি বলেন, সরকারি চাকরির পরীক্ষার মান আরও অনেক উন্নত হলে পরিস্থিতি এমন হতো না।

তারা সকলেই অবশ্য বলছেন, সরকারি চাকরিতে আগ্রহ থাকতেই পারে, তবে চ্যালেঞ্জিং প্রাইভেট সেক্টরের জন্যও নিজেদের যোগ্য করে গড়ে তোলা দরকার তরুণদের। কারণ প্রবৃদ্ধি ও উন্নয়নের প্রধান চালিকাশক্তি বেসরকারি খাত।

আরও দেখুন ভিডিও প্রতিবেদনে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাকরির বাজারলিড নিউজসরকারি চাকরি
শেয়ারTweetPin3

সর্বশেষ

লবন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

জুলাই ১৬, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT