চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল বেলারুশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৪ পূর্বাহ্ণ ১৭, আগস্ট ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বেলারুশ

বেলারুশ নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে হাজার হাজার বিক্ষোভকারী। প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে কারচুপির অভিযোগ উঠায় উত্তাল হয়ে উঠেছে বেলারুশ।

প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ও পরবর্তীতে সেই প্রেক্ষিতে অনুষ্ঠিত বিক্ষোভে পুলিশি নির্যাতন নিয়ে উত্তপ্ত রাজধানী মিনস্কের কেন্দ্রস্থলে ‘মার্চ ফর ফ্রিডম’ বিক্ষোভ সমাবেশ হয়েছে।

এরই মধ্যে কয়েক হাজারের এক সমাবেশে বক্তৃতা করার সময় লুকাশেঙ্কো বিরোধীদের ‘ইদুর’ নামে আখ্যায়িত করেন। সমর্থকদের এসময় দেশ ও স্বাধীনতা রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বেলারুশকে বাহ্যিক সামরিক হুমকির ক্ষেত্রে সুরক্ষা সহায়তা দিতে রাশিয়া সম্মত হওয়ার পরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

গত ৯ আগস্ট বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন লুকাশেঙ্কো। ওই নির্বাচনেই ব্যাপক কারচুপির অভিযোগ উঠে। 

দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য মতে, ১৯৯৪ সাল থেকে ক্ষমতাসীন আলেক্সান্ডার লুকাশেঙ্কো এ নির্বাচনে ৮০ দশমিক ১ শতাংশ ভোট পেয়েছেন। আর বিরোধী দলের প্রধান প্রার্থী সভেতলানা তিখানভস্কায়া পেয়েছেন ১০ দশমিক ১ শতাংশ ভোট।

Reneta

ফলাফল ঘোষণার পর সভেতলানা কারচুপির অভিযোগ করেন। তার দাবি, যেখানে ভোট গণনা করা হয়েছিল সেখানে তিনি নিজের পক্ষে ৬০ থেকে ৭০ পর্যন্ত সমর্থন পেয়েছিলেন।

এরপরই শুরু হয় সরকারবিরোধী বিক্ষোভ। সেখানেও পুলিশি নির্যাতনের ঘটনায় ফুঁসে উঠে বিক্ষোভকারীরা। বিবিসি জানায়, দেশটিতে প্রায় ৬ হাজার ৭০০ জন সরকার বিরোধীকে আটক করা হয়েছে। অনেকেই নিরাপত্তা বাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচনপ্রেসিডেন্টবিক্ষোভবেলারুশভোট কারচুপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ কোটি ৪৫ লাখের বেশি মানুষ

পরবর্তী

কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার খলিলুর রহমান

পরবর্তী
কানাডা

কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার খলিলুর রহমান

ক্যানসারের খবরের পর প্রথম লোকসম্মুখে সঞ্জয়, মুম্বাইতে চিকিৎসা শুরু

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT