চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারকে কর দিতে বাড়ছে গ্যাসের দাম

রফিকুল বাসাররফিকুল বাসার
৯:১৫ পূর্বাহ্ণ ১৭, ডিসেম্বর ২০১৬
অর্থনীতি
A A

আবার গ্যাসের দাম বাড়ছে। গ্যাসের নতুন দাম ঘোষণা করতে প্রস্তুতি নিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি। যদিও গত আগষ্ট মাসের গণশুনানিতে বিইআরসি’র মূল্যায়ন কমিটি জানিয়েছিল, গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন নেই। তারপরও নতুন করে গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।

বিইআরসি’র একটি সূত্র জানায়, সব ধরণের গ্যাসের দামই নতুন করে নির্ধারণ করা হবে। শুনানীর পর্যালোচনা শেষে হিসাব চূড়ান্ত করা হয়েছে। দ্রুতই নতুন দাম ঘোষণা করা হবে।

বিইআরসির মূল্যায়ন কমিটির ওই প্রতিবেদনে বলা হয়, পেট্রোবাংলা গ্যাস উন্নয়ন তহবিলের দুই হাজার ৭০০ কোটি টাকা এফডিআর করে রেখেছে। এই অবস্থায় আবার গ্যাসের কেনো দাম বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে; সে বিষয়ে কোনো যুক্তিও দিতে পারেনি। তবুও নতুন করে গ্যাসের দাম বাড়ানোর এমন উদ্যোগ।

তবে পেট্টোবাংলা গ্যাসের দাম বাড়ানোর যুক্তি হিসেবে জানিয়েছে, গ্যাস বিক্রির কর ও মূল্য সংযোজন কর-মূসক বাবদ ১৪০ কোটি টাকা প্রতি মাসে তারা সরকারকে দিচ্ছে। একই সময়ে বিদেশি গ্যাস কোম্পানিগুলোর কাছ থেকে গ্যাস কেনার জন্যও টাকা দিতে হচ্ছে। বর্তমানে পেট্রোবাংলাকে এ বাবদ মাসে ৭০ কোটি টাকা দিতে হয়। কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের নতুন আইন অনুযায়ী সরকারকে তাদের আয়ের ৮৩ ভাগ মূসক ও শুল্ক বাবদ দিতে হবে। আর এই অর্থ যোগান দিতেই গ্যাসের দাম বাড়ানো প্রয়োজন।

ওই সূত্রটি জানায়, আবাসিক গ্রাহকদের ২ চুলার জন্য ১ হাজার এবং ১ চুলার জন্য ৮০০ টাকা করা হবে। বর্তমানে আবাসিকে ২ চুলার জন্য ৬৫০ ও ১ চুলার জন্য ৬০০ টাকা দিতে হয়। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন, সার কারখানা, শিল্প, বাণিজ্যিক, চা-বাগানেরও গ্যাসের দাম বাড়তে পারে।

গত ৭ থেকে ১৮ই আগষ্ট পর্যন্ত বিইআরসি কার্যালয়ে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের উপর গণশুনানী হয়।  বিতরণকারী কোম্পানিগুলো গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব মূল্যায়ন করে বিইআরসি মূল্যায়ন কমিটি ভিন্ন ভিন্ন মন্তব্য করে।

Reneta

সেখানে বলা হয়, বেশিরভাগ কোম্পানিই লাভ করছে বলে তাদের গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন নেই। কোম্পানিগুলো গড়ে ৬৬ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। আর তা বাস্তবায়নের অনুরোধ করেছিল ১লা জুলাই থেকে। এপ্রিল মাসে এ প্রস্তাব দেয় তারা।

সর্বশেষ ২০১৫ সালের ১ সেপ্টেম্বর থেকে আবাসিকের গ্যাসের দাম বাড়ানো হয়। ওই সময় ২ চুলার দাম ৪৫০ টাকা থেকে বাড়িয়ে ৬৫০ এবং ১ চুলার দাম ৪০০ থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্যাস
শেয়ারTweetPin

সর্বশেষ

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

জুলাই ১০, ২০২৬

রাজস্ব আদায় ভালো হবে ইনশাআল্লাহ, এনবিআরের সবাই ‘গিয়ার্ড আপ’

জুলাই ১০, ২০২৬

এমবাপে এগিয়ে চলেছেন

জুলাই ১০, ২০২৬

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভরসা হয়ে উঠতে পারেন যে তারকারা

জুলাই ১০, ২০২৬

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT