চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সময় শেষ প্রস্তুতি নিন: সরকারকে ফখরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৪ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০১৭
রাজনীতি
A A
মির্জা ফখরুল

মির্জা ফখরুল

আওয়ামী সরকারের সময় শেষ হয়ে গেছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় টিকে থাকার জন্য এলোমেলো ঘুরে কোন লাভ নেই। আগামী নির্বাচনে জয়লাভ আমরাই করবো। জনগণকে সঙ্গে নিয়েই বিএনপি ফের ক্ষমতায় বসবে বলে আশাবাদ ব্যক্ত করেন ফখরুল।

রোববার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বেচ্ছাসেবক দল আয়োজিত সভায় ফখরুল বলেন: রেহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনা বড়াই করে বলছেন, বাংলাদেশে এত বড় কূটনৈতিক অর্জন আর কখনই হয়নি। অথচ এই ইস্যুতে তাদের বক্তব্যে একবারও রোহিঙ্গা অথবা জাতিগত নিধন শব্দটি উল্লেখ নেই। মিয়ানমার রোহিঙ্গাদের টেররিস্ট বলছে আর মিয়ানমারের সেই বুলিতেই সরকার অর্জন বলে দাবি করছে।

তিনি বলেন, আমি বলব সরকার রোহিঙ্গাদের ফের বাঘের মুখে ঠেলে দিচ্ছে। রোহিঙ্গা নিয়ে সরকার ধোঁকাবাজির রাজনীতি করছে। এই সরকারের আত্মবোধ নেই বলেও দাবি করেন বিএনপি মহাসচিব।

বাংলাদেশে এখন প্রধান সংকট চলছে উল্লেখ করে ফখরুল বলেন, বাংলাদেশের সংবিধানে উল্লেখ আছে প্রধান বিচারপতি যদি চাকরি থেকে অব্যাহতি অথবা পদত্যাগ করেন তাহলে সঙ্গে সঙ্গে বিচারপতি নিয়োগ দিতে হবে। কিন্তু সরকার এখন পর্যন্ত তা করতে ব্যর্থ হয়েছে।

ওবায়দুল কাদেরকে ইঙ্গিত করে ফখরুল বলেন, বাংলাদেশে এখন এতই উন্নয়ন যে ঢাকা থেকে দিনাজপুর যেতে লাগে ২০ ঘন্টা, রাজশাহী যেতে লাগে ১৬ঘন্টা। রেমিটেন্স কমে আসছে, বিনিয়োগ কমে আসছে আর দ্রব্যমূল্য কেনার সামর্থই হারিয়ে ফেলছেন সাধারণ জনগণ।

Reneta

মির্জা ফখরুল আরও বলেন,  অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্তি দেয়ার জন্য তারেক রহমান দেশে ফিরবেন। তারেক তরুণদের মাঝে অধুনিক বাংলাদেশ তৈরিতে খুব শীঘ্রই দেশ পরিচালনায় নেতৃত্ব দেবেন। হত্যার ষড়যন্ত্র করে তারেক রহমানকে সরকার দেশ ছাড়তে বাধ্য করেছেন।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে এবং আব্দুল কাদের ভূইয়া জুয়েলের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মির সরাফত আলী সপু, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিমির্জা ফখরুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের বিপক্ষে অপরাজিতই থাকল নরওয়ে

জুলাই ৬, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

জুলাই ৬, ২০২৬

এন্ড্রু কিশোরকে হারানোর ছয় বছর

জুলাই ৬, ২০২৬

হালান্ডের জোড়া গোল, ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টারে নরওয়ে

জুলাই ৬, ২০২৬

নরওয়ের গোলবাতিল-ব্রাজিলের পেনাল্টি মিস, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT