চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সময় যত গড়িয়েছে, আমরা জাত চিনিয়েছি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১২ পূর্বাহ্ণ ১২, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও বরাবরের মতো ঘুরে দাঁড়িয়ে ঠিকই ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। দ্বিতীয়ার্ধে দলের সমতা ফেরানো গোল করা ইভান পেরিসিচ ম্যাচ শেষে প্রত্যাবর্তন নিয়ে বলেছেন, খেলার সময় যত গড়িয়েছে আমরাও নিজেদের জাত চিনিয়েছি।

ম্যাচের তিন মিনিটের সময় ক্রোয়েশিয়ার বক্সের একটু বাইরে ফ্রি-কিক পায় ইংল্যান্ড। ডেলে আলী বল নিয়ে ঢুকতে গেলে তাকে ফাউল করেন মদ্রিচ। শট নিতে আসেন কাইরেন ট্রিপিয়ার। ডান পায়ের বাঁকানো ফ্রি-কিকে দৃষ্টিনন্দন গোলে জাল খুঁজে নেন।

শুরুতেই পিছিয়ে পড়লেও হাল ছাড়েনি ক্রোয়েটরা। ৬৮তম মিনিটে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান পেরিসিচ। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হয়। অতিরিক্ত সময়ের খেলার প্রথম ১৫ মিনিটেও গোল আসেনি। ১০৯তম মিনিটে মারিও মানজুকিচ গোলে নিজেদের ইতিহাসের প্রথমবার ফাইনাল নিশ্চিত করে ক্রোয়েশিয়া।

‘এর আগেও আমরা দুটো ম্যাচে পিছিয়ে থেকেও জয় তুলে নিয়েছিলাম। আমরা ফুটবলে অদম্য মনোভাব বজায় রেখেছিলাম। আমরা ধীরে ধীরে খেলা শুরু করেছিলাম। পিছিয়ে পড়লেও হাল ছেড়ে দেইনি। ম্যাচের সময় যত বেড়েছে আমরা ফুটবল শৈলী দেখিয়েছি।’

শেষবার ১৯৯৮-এ সেমিতে ফ্রান্সের বিপক্ষে খেলেছিল ক্রোয়েশিয়া। এবার সেই দলের বিপক্ষেই ফাইনাল। পেরেসিচ নিজেদের ইতিহাসের প্রথম ফাইনালকে ইতিহাসের আরও উচ্চতায় নিয়ে যেতে চান।

‘ক্রোয়েশিয়ার মতো ছোট্ট দেশের সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জনই অনেক। তবে আমরা নিজেদের ইতিহাসের শিখরে নিয়ে যেতে চাই। ’৯৮-এ আমি ছোট্ট ছিলাম, জাতীয় দলের জার্সি গায়ে বাসায় বসে খেলা দেখেছি। আর সবসময় চেয়েছি কবে জার্সি গায়ে দলের হয়ে মাঠে নামতে পারব। দলের জন্য কিছু করতে পেরে নিজেকে গর্বিত ভাবছি।’

Reneta

চলতি বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ডেনমার্কের বিপক্ষে পিছিয়ে পড়েও জয় তুলে নেয় ক্রোয়েশিয়া। কোয়ার্টার ফাইনালেও রাশিয়ার বিপক্ষে পিছিয়ে পড়ে সমতায় ফেরে তারা। পরে অতিরিক্ত সময়ে এগিয়ে গেলেও গোল শোধ করেছিল রাশিয়া। কিন্তু টাইব্রেকারে স্বাগতিকদের ৪-৩ গোলে হারিয়ে সেমিতে উঠে আসে জ্লাতকো দালিচের শিষ্যরা। সেমিতে তো প্রত্যাবর্তনের আরেকটি ইতিহাসই লিখল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT