চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সময় বাড়ছে বাণিজ্য মেলার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) সময় দুই থেকে তিন দিন বাড়তে পারে। সময় বাড়ানোর জন্য ব্যবসায়ীদের আবেদনের পর এমনই ভাবছে বাণিজ্য মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, বাণিজ্য মেলার আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কাছে  ব্যবসায়ীরা ৭ দিন মেলার সময় বাড়াতে অনুরোধ করে। এরপর সময় বাড়ানোর প্রস্তাব রেখে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছে ইপিবি।

এ বিষয়ে বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন চ্যানেল আই অনলাইনকে বলেন, সময় বাড়ানোর জন্য ইপিবি চিঠি পাঠিয়েছে। এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। বাণিজ্যমন্ত্রী এখন ঢাকার বাইরে। তিনি ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

‘‘তবে দুই বা তিন দিনের বেশি হয়তো বাড়ানো হবে না বলেই মনে হয়। সবই বাণিজ্যমন্ত্রীর সিদ্ধান্তের উপরই নির্ভর করবে।’’

প্রতিবছরের মতো এবারও ১ জানুয়ারি শুরু হয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত বাণিজ্য মেলা চলার কথা ছিল। কিন্তু গত ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মেলা বন্ধ রাখা হয়।

এছাড়া মেলার শেষদিন ৩১ জানুয়ারি বাণিজ্য মেলা বন্ধ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ ১ ফেরুয়ারি ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেজন্য নির্বাচন কমিশন ইতোমধ্যেই ভোটের আগের দিন অর্থাৎ ৩১ জানুয়ারি নির্বাচনী এলাকায় মোটর সাইকেল ও ব্যক্তিগত গাড়ি চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। সেক্ষেত্রে ওই দিন মেলা চালু থাকার সম্ভাবনা কম।

Reneta

ইপিবি সূত্র জানায়, ৩১ তারিখ যদি মেলা বন্ধ রাখা হয় তাহলে এবার বাণিজ্য মেলার মেয়াদকাল হবে ২৯ দিন। অর্থাৎ নির্ধারিত হিসাবের চেয়ে ২ দিন কম হয়। এই ২ দিনের ক্ষতি পুষিয়ে নিতেই ব্যবসায়ীরা অন্তত এক সপ্তাহ সময় বাড়ানোর আবেদন করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাণিজ্য মেলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৮৫ শতাংশ মানুষ শেখ হাসিনার সরকারে সন্তুষ্ট: আরআই

পরবর্তী

ঢাকা হবে স্মার্ট নগরী: আতিকুল

পরবর্তী

ঢাকা হবে স্মার্ট নগরী: আতিকুল

হোয়াইটওয়াশ এড়াতে পারবে বাংলাদেশ?

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT