চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্রাট প্রসঙ্গে র‌্যাব ডিজি বললেন ‘ধৈর্য্য ধরুন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৭ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে গ্রেপ্তার প্রসঙ্গে স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর পর র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদও ‘ধৈর্য্য’ ধরার কথা বললেন।

শুক্রবার দুপুরে রাজধানীর বনানীর পূজামণ্ডপ পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সম্রাট প্রসঙ্গে জানতে চাইলে বেনজীর আহমেদ বলেন, আমি স্পেসিফিক কোন প্রশ্নের উত্তর দিতে চাইনা। আমরা ধৈর্য্য ধরি, সমস্ত কিছুর উত্তর পাবো।

সম্প্রতি সম্রাট প্রসঙ্গে সচিবালয়ে সাংবাদিকদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ওয়েট করেন, এত তাড়াহুড়ো করছেন কেন।’

গত সপ্তাহে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ নেতা সম্রাট গ্রেপ্তার হয়েছে কিনা তা শিগগিরই জানা যাবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অপেক্ষা করুন, আপনারা দেখবেন, খুব শিগগিরই দেখবেন।’

বনানীর পূজামণ্ডপ পরিদর্শন শেষে র‌্যাব ডিজি আরও বলেন, এবার প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতিহারে কিন্তু দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করার কথা বলেছেন। চলমান দুর্নীতি বিরোধী বা শুদ্ধি অভিযান অনেক বড় একটি বিষয়। এই অভিযানের সঙ্গে শুধুমাত্র র‍্যাব ফোর্সেস জড়িত না। আর এই অভিযানে র‍্যাব লিড এজেন্সি নয়। আমরা সহযোগী প্রতিষ্ঠান, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সরকারের নির্দেশে কাজ করছি। সামগ্রিক দুর্নীতি বিরোধী অভিযানে কিন্তু অনেক এজেন্সি জড়িত। সেক্ষেত্রে আমি বলতে পারি চলমান অভিযানে র‌্যাব লিড এজেন্সি নয়।

পূজামণ্ডপে বিফ্রিংয়ে র‍্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ

সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ক্যাসিনোর জন্য পুলিশ একা দায়ি নয়। সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে র‍্যাবসহ অন্যান্য গোয়েন্দা সংস্থাদের উপর দায় পড়ে।

এ বিষয়ে র‍্যাব ডিজির প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এটা আসলে আমি জানিনা উনি বলেছেন কিনা। উনি একজন অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা, উনার এই ধরনের মন্তব্য করার কথা না আমি যতটুক জানি। আমি ধারণা করব যে উনি এ ধরনের মন্তব্য করেন নাই। তাই এ বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না।

তিনি বলেন, আপনারা জানেন আমরা সাতটি ম্যান্ডেট নিয়ে কাজ করছি। আমাদের সর্বশেষ ম্যান্ডেট হচ্ছে সরকার যখন যা নির্দেশ দিবে তাই করব। সুতরাং সরকারের নির্দেশিত না হলে, সাধারণত আমরা ম্যান্ডেটের বাইরে গিয়ে কাজ করি না।

বেনজীর আহমেদ বলেন, আমরা সবাই মিলেমিশে কাজ করব। যার যে দায়িত্ব আছে, আমরা সবাই সমন্বয় করে কাজ করব। দুর্নীতির বিরুদ্ধে অভিযানে সরকারের নির্দেশে যখন প্রয়োজন হবে, তখনই অন্য প্রতিষ্ঠানের সঙ্গে হাতে হাত মিলিয়ে র‍্যাব কাজ করব।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন এর সুদূরপ্রসারী একটা প্রভাব দেশের মানুষ দেখতে পাবেন। এর সামগ্রিক প্রভাব দেশের সার্বিক উন্নয়নে পড়বে। আগামীতে দেশের সামাজিক ক্ষেত্রে থেকে শুরু করে রাজনৈতিক ক্ষেত্রসহ অনেক কিছুতেই প্রভাব পড়বে। দেশবাসী সামনে  চমৎকৃত হবেন এবং এর সুফল প্রজন্ম থেকে প্রজন্ম দেশের মানুষ পেয়ে যাবে। সেটার জন্য আমরা অপেক্ষা করি, অধৈর্য্য হওয়ার কোন কারণ নাই।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রথম সপ্তাহেই হিট ‘সাপলুডু’: বললেন নির্মাতা

পরবর্তী

শেষ রক্ষা হলো না, অনলাইনে ফাঁস ‘ওয়ার’ ও ‘সাই রা’

পরবর্তী

শেষ রক্ষা হলো না, অনলাইনে ফাঁস ‘ওয়ার’ ও ‘সাই রা’

ভারত-পাকিস্তান পারমাণবিক যুদ্ধ হলে মারা যাবে সাড়ে ১২ কোটি মানুষ

সর্বশেষ

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
শুধু উজ্জ্বলই কি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, নাকি এর পেছনে রয়েছে আরও কেউ? ছবি: এআই

শত্রুতার জের, নাকি পরিকল্পিত হামলা—কেন খুন হলেন দীপু?

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

গণঅভ্যুত্থানে শহীদ জুবায়েরের বোনের ক্যান্সারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT