ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের গ্রেপ্তার সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে কাকরাইলে নেওয়া হয়েছে। তার কাকরাইলের অফিসে অবিযান চালিয়েছে র্যাব। রোববার ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চলমান ক্যাসিনো বিরোধী অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সম্রাট ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।






