বিশ্বকাপ ফুটবলের বাছাই ম্যাচে আজ মঙ্গলবার কিরগিজস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। কিরগিজস্তানের বিশকেক স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
দ্বিতীয় রাউন্ডের ‘বি’ গ্রুপে কিরগিজস্তানের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ খেলতে ১০ অক্টোবর বিশকেক পৌঁছায় বাংলাদেশ।
মামুনুলরা স্থানীয় ঠান্ডা আবহাওয়ায় ইতোমধ্যে মানিয়ে নিয়েছেন। অনুশীলন করেছেন ইতালীয় কোচ ফ্যাবিও লোপেজের অধীনে। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে লোপেজের এটি প্রথম ম্যাচ।
এ ম্যাচে ড্র করতে পারলে সেটা বাংলাদেশের বড় অর্জন হবে বলে মনে করছেন ফুটবল কর্তারা।
এবারের বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশের মিশন শুরু হয় কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। গত ১১ জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কিরগিজস্তানের কাছে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ।






