স্পোর্টস

জর্ডানের বিপক্ষে লাল-সবুজের বড় ব্যবধানে হার

জর্ডানের বিপক্ষে লাল-সবুজের বড় ব্যবধানে হার

২০১৮ রাশিয়া বিশ্বকাপ ফুটবলের এশিয়া অঞ্চলের বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচেও বড় পরাজয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। জর্ডানের বিপক্ষে ৮-০ গোলে হেরেছে লাল সবুজরা।

আম্মানের আল হাসান স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় স্বাগতিক জর্ডান। ম্যাচের ৬ মিনিটেই জর্ডানকে লিড এনে দেন ম্যাচে হ্যাটট্রিক করা হামজা।

৫-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয়ার্ধে জর্ডান আরো তিনটি গোল করলে ৮-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে কোচ গঞ্জালো সানচেজ মরেনোর শিষ্যরা।

বিষয়:বিশ্বকাপ ফুটবল বাছাই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…