সম্পত্তিতে ছেলে-মেয়ের সমান অধিকার নিশ্চিত করার তাগিদ জানিয়েছেন প্রধানমন্ত্রী
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
শরিয়া আইন সংশোধন না করে পৈতৃক সম্পত্তিতে ছেলে মেয়ের সমান অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া খুন, ধর্ষণ ও অগ্নিসন্ত্রাসের মতো সামাজিক অনাচারের বিচার দ্রুত শেষ করার পাশাপাশি কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। রোববার ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০১৯’ এর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






