সমুদ্রে নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর আহ্বান

এশীয় অঞ্চলের সমুদ্রে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব সদস্য রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমুদ্রে অপতৎপরতা রুখতে হবে।
বুধবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশসহ এশিয়ার সদস্য রাষ্ট্রগুলোর কোস্ট গার্ডের প্রধানদের বৈঠকের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।
এ সময় আশা প্রকাশ করে শেখ হাসিনা আরো বলেন, ‘এই সভার মাধ্যমে এশীয় অঞ্চলের সকল কোস্ট গার্ড, মেরিটাইম সংস্থার প্রধানরা অভিজ্ঞতা এবং মত বিনিময়ের মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা কিভাবে আরও জোরদার করা যায়, সেই উপায় উদ্ভাবন করবেন।’
এতে সদস্য দেশগুলোর সমুদ্র ও উপকূলবর্তী অঞ্চলে উদ্ধার তৎপরতা, পরিবেশ দূষণ রোধ-প্রতিরোধ, অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং কোস্ট গার্ড বাহিনীর সক্ষমতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানানো হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







