আন্তর্জাতিক

সমালোচনা-বিতর্কের মধ্যেই কিমের জন্মদিন উদযাপন

সমালোচনা-বিতর্কের মধ্যেই কিমের জন্মদিন উদযাপন

নিজের ৩৩তম জন্মদিন পালন করছেন নর্থ কোরিয়ার আলোচিত নেতা কিম জন উন। যদিও তার জন্ম সাল নিয়ে বিতর্ক রয়েছে।

১৯৮২ সালে উন জন্মগ্রহণ করেন বলে প্রচার থাকলেও অনেকের ধারণা ১৯৮২, ’৮৩, ’৮৪র মধ্যে কোনো এক বছরে জন্ম নেন তিনি। সে হিসেবে তার বয়স ৩২, ৩৩ কিংবা ৩৪ বছর।

জন্মদিনের মাত্র দু’দিন আগে গত ৬ জানুয়ারি প্রথম বারের মতো হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়ে বিশ্বে জুড়ে সমালোচিত হন তিনি।

বুধবার নর্থ কোরিয়ার রাষ্ট্রায়ত্ব সেট টিভিতে প্রথম হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর ঘোষণা দেওয়া হয়।

হাইড্রোজেন বোমার ক্ষুদ্র সংস্করণের এ পরীক্ষা চালালে পরীক্ষা কেন্দ্রের আশে-পাশে রিখটার স্কেলে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। কেঁপে ওঠে নর্থ কোরিয়া থেকে শুরু করে সাউথ কোরিয়া, চীন, জাপানসহ কয়েকটি দেশ।

স্বেচ্ছাচারী শাসকের এ কর্মকাণ্ড বিশ্বজুড়ে সমালোচিত হওয়ার পাশাপাশি নতুন করে আরো নিষেধাজ্ঞা আরোপের ডাক আসে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে।

যদিও নর্থ কোরিয়ার প্রতিবেশী সাউথ কোরিয়াসহ আন্তর্জাতিক সম্প্রদায় উনের এ সাফল্যকে দেখছেন কমিউনিস্ট রাষ্ট্রটির বাড়তি প্রচারের অংশ হিসেবে। 

বিষয়:নর্থ কোরিয়া হাইড্রোজেন বোমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…