চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমালোচনা চলুক, নো-প্রবলেম

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৯:৩৭ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০১৫
স্পোর্টস
A A

ব্যাক টু ব্যাক সেঞ্চুরি পুরোটাই পাল্টে দিয়েছে তামিম ইকবালকে। বাংলাদেশী ওপেনার কাল রাতে পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে এসেছেন ঠিক টাইমে। কথা বলেছেন হাসি হাসি মুখে। একবারও বাঁকা উত্তর দেননি কোন স্পোর্টস রিপোর্টারের প্রশ্নের জবাবে। প্রশ্ন হয়েছে অনেক, উত্তরও দিয়েছেন সেঞ্চুরিয়ানের মত। ঠিক যেভাবে ২২ গজে সামাল দিয়েছে পাকিস্তানী বোলারদের মিট দ্য প্রেসেও দারুণ পারফরম্যান্স তামিমের।

১১৬ রানের অপরাজিত ইনিংস খেলা তামিম ইকবাল বলেন, সমালোচনাতো হবেই। আমি জানি এটা আমার হাতে নেই এবং আমি তা বন্ধ করতে পারবও না। আমি শুধু রান করতে পারবো। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে নিজের সমালোচনা শুনতে আমি রাজি এবং তা হজমও করতেও অভ্যস্ত। কিন্তু আমি বাজে খেললে কেনো আমার পরিবার গালি শুনবে। এটা ঠিক না। আশা করি সবাই তা বুঝবেন। আগের দিন আরেকটা সংবাদ সম্মেলনে ক্যাপ্টেন মাশরাফি বলেছিলেন, প্রতিদিন ভালো খেলা সম্ভব নয়। কিন্তু প্রতিদিন একই ‘বডি ল্যাঙ্গুয়েজ’ নিয়ে মাঠে নামার চেস্টা করা সম্ভব। আমার দলকে সেটা বলেছি। ক্যাপ্টেন হওয়ার পরপর এটা সবাইকেই বলে দিয়েছে আমি। ম্যাশের কথা কিছুটা হলেও ভুল প্রমাণ করে বসলেন তামিম। পরপর দুই ম্যাচেই সেঞ্চুরি।

তবে ক্যাপ্টেন মাশরাফির সামনে এখন একটাই চাওয়া শেষ ম্যাচটা জিতে জয়ের ধারা অব্যাহত রাখা। দলের উপড় তার আত্মবিশ্বাসও শতভাগ। অপেক্ষা শুধু মাঠে নিজেদের কাজটা নিজেদের মতো করা। মাশরাফিদের জয়টা পাকিস্তানের বিপক্ষে। যাদের কিনা এই সিরিজের আগে ১৬ বছরের মধ্যে একবারও হারানো যায়নি ক্রিকেটের কোনো ফরম্যাটে। অথচ ৪৮ ঘন্টারও কম সময়ের মধ্যেই সিরিজ জয় নিশ্চিত করলো টিম-টাইগার্স।

Banglabid

নতুন এক বাংলাদেশইতো। হ্যা, মাশরাফিও মানেন বিশ্বকাপের পর ভক্তরা যেভাবে সমর্থন দিচ্ছে তাতে শুধু এই সিরিজ নয় ভাবতে হচ্ছে আগামীর কথাও। বুধবার মিরপুরে শেষ ম্যাচ। পাকিস্তানীদের হোয়াটওয়াশ করলে ওয়ানডে র‌্যাংকিংয়ের ৭ নম্বর আসনটা নিশ্চিত হওয়ার কথা মাশরাফির দলের। শুভ কামনা টিম-বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভূমধ্যসাগরে জাহাজডুবিতে বৈঠকে বসবেন ইইউ নেতারা

পরবর্তী

অবশেষে জয় দেখলো মুম্বাই

পরবর্তী

অবশেষে জয় দেখলো মুম্বাই

মুখ থুবরে পড়েছে কুড়িগ্রামের শিল্পকলা একাডেমির কার্যক্রম

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইসরায়েলিদের হামলায় পশ্চিম তীরে বাড়ছে ফিলিস্তিনি বাস্তুচ্যুতি: এইচআরডব্লিউ

আগস্ট ২০, ২০২৬

সামরিক যুদ্ধে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে: ইরান

আগস্ট ২০, ২০২৬

এএফসি চ্যালেঞ্জ লিগে কঠিন চ্যালেঞ্জের গ্রুপেই পড়ল ফর্টিস

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্যানসার ফিরে আসা ঠেকাতে নতুন ভ্যাকসিন, শেষ ধাপের পরীক্ষায় সাফল্য

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসি-সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হতে পারে ১০ সেপ্টেম্বর

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT