রাজনীতি

‘সমালোচকেরাই এখন নাসিক নির্বাচনকে সেরা মনে করেন’

নাসিক নির্বাচন নিয়ে সমালোচকদের মতামত প্রকাশ করছেন একজন বিশ্লেষক. Channel i News - চ্যানেল আই নিউজ

নাসিক নির্বাচন নিয়ে বিশ্লেষকরা মতামত দিচ্ছেন, যা রাজনৈতিক ও নির্বাচনী বিশ্লেষণে গুরুত্বপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা ইভিএম- এ ভোট এবং নির্বাচন কমিশনের সমালোচনা করেছিলেন, তারাই এখন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনকে সেরা নির্বাচন মনে করছেন। 

সোমবার সকালে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নাসিক নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গণতন্ত্রের বিজয় উল্লেখ করে সেতুমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান গণতান্ত্রিক অভিযাত্রার এ বিজয়।’

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নেতিবাচক ও উন্নয়ন বিমূখ রাজনীতির চরম ভরাডুবি হয়েছে। ষড়যন্ত্র এবং অপপ্রচারের সংস্কৃতিতে যারা বিশ্বাসী তাদের বিপর্যয় ঘটেছে।

ওবায়দুল কাদের বলেন, বছরের শুরুতেই একটি বড় নির্বাচন ছিলো নারায়ণগঞ্জ সিটি নির্বাচন। অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য জনগণ ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

 

বিষয়:আওয়ামী লীগ-ওবায়দুল কাদের নারায়ণগঞ্জ নাসিক নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…