চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমাজ অনাথদের জন্য সমান নয়: নতুন গান নিয়ে আভাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২১
বিনোদন
A A
শিল্পীরা ও দর্শকরা masks পরে সঙ্গীত অনুষ্ঠানে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার ইউটিউবে মুক্তি পেয়েছে আভাস ব্যান্ডের চতুর্থ গান ‘অনাথ’। মুক্তির পরই শ্রোতা দর্শকের কাছে আলোচনায় নতুন এই গানটি। পাচ্ছে প্রশংসাও।

কন্টেন্ট প্রোডাকশন কোম্পানি ‘টিম প্লাটফর্ম’ এর সহযোগিতায় আভাস এর এই গানটির অন্যতম আকর্ষণ ছিলো অ্যানিমেটেড মিউজিক ভিডিও!

গানটি অনলাইনে প্রিমিয়ারের আগে শনিবার সন্ধ্যায় যমুনা ফিউচার পার্কের ৪র্থ তলায় ‘ইয়ামাহা মিউজিক, বাংলাদেশ’ এ দুই ঘন্টার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ছিলো আভাসের আগামী দিনগুলোর পরিকল্পনা, ফ্যানদের সাথে আলাপ, প্রেস কনফারেন্স, মিট এন্ড গ্রিট, এবং আভাস ব্যান্ডের লাইভ পারফর্মেন্স।

মেহেদী হাসান নিহন এবং আভাস ব্যান্ডের কি-বোর্ডিস্ট শাওন কাইয়ুম মিলে ‘অনাথ’ গানটির কথা লিখেছেন।

নতুন গানটি নিয়ে ব্যান্ডটির ভোকাল তানযীর তুহিন বলেন, আভাস সবসময়ই মানুষ এবং তাদের বাস্তবতা নিয়ে গান করার চেষ্টা করে। সেই চিন্তা এবং চেতনা থেকেই আসে আমাদের ‘অনাথ’ গানটি।

তিনি আরো বলেন, আমরা আমাদের জীবনে অনাথের ধারণাটি ব্যক্ত করার চেষ্টা করেছি। সমাজ অনাথদের জন্য সমান নয়। তারা একা যে লড়াইগুলো করে, সেগুলোর উপলব্ধি শুধু তারাই করতে পারে। একই পদ্ধতিতে, প্রতীকী উপায়ে, আমরা প্রত্যেকেই আমাদের জীবনযাত্রায় একা থাকি কোন না কোন এক সময়, যেখানে এক পর্যায়ে আমরা বুঝতে পারি যে আমরা নিজেরাই শুধু নিজেদের জন্যে। সুতরাং, সেই ভাবনা থেকে মানবতা, দুঃখ এবং দুর্দশা থেকে মুক্তি পেতে, আকাঙ্ক্ষার আহ্বান নিয়ে আমাদের এই গানটি।

ইতোমধ্যে আভাসের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তির পর অসংখ্য শ্রোতা দর্শক ইতিবাচক মন্তব্য করেছেন। সেই সঙ্গে একদিনে গানটি দেখেছেন প্রায় এক লক্ষ মানুষ।

এর আগে আভাস ব্যান্ড মানুষ-১, আভাস এবং বাস্তব এই শিরোনামে গান নিয়ে হাজির হয়েছিলেন দর্শকদের মাঝে। ‘অনাথ’ আভাস ব্যান্ড এর চতুর্থ একক গান।

বর্তমানে ব্যান্ডটিতে ভোকাল তানযীর তুহিন ছাড়াও আছেন চারজন সদস্য। আভাস ব্যান্ডের বর্তমান লাইনআপ হলো: গিটার- সুমন, বেস গিটার- রাজু, ড্রামস- রিংকু ও কিবোর্ডসে শাওন।

ট্যাগ: অনাথআভাসগানতানযীর তুহিননতুন গানপ্লাটফর্মব্যান্ড শিল্পীমানুষলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিমান বাহিনীতে হত্যাকাণ্ড নিয়ে বিটিভির তথ্যচিত্র

পরবর্তী

বহিষ্কারাদেশ প্রত্যাহারে খুবি’র দুই শিক্ষার্থীর আমরণ অবস্থান

পরবর্তী
দুই শিক্ষার্থী আমরণ অবস্থানে, বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

বহিষ্কারাদেশ প্রত্যাহারে খুবি'র দুই শিক্ষার্থীর আমরণ অবস্থান

করোনাভাইরাস

করোনায় নতুন মৃত্যু ১৬

সর্বশেষ

সমর্থকদের উপর পুলিশের ‘বল প্রয়োগের’ নিন্দা জানিয়েছে বার্সা

আগস্ট ২৫, ২০২৬

৩২ বছর পর ফুটবলে বড় একটি রেকর্ড ভাঙল মালয়েশিয়ার এক ক্লাব

আগস্ট ২৫, ২০২৬

নেপালে ৩ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, দেশজুড়ে ক্ষোভ-বিক্ষোভ

আগস্ট ২৫, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর

আগস্ট ২৫, ২০২৬

২ হাজার ৬৯৫ কোটি টাকার সার কিনবে সরকার

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT