চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সমাজে যারা চাইতে পারে না তাদের পাশেও শেখ হাসিনা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১২ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০২২
রাজনীতি
A A

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, শুধু অসহায় নয়, সমাজে যারা চাইতে পারে না তাদের পাশেও রয়েছেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। তাদের ঘরে ঘরেও খাদ্য সহয়তা ও নগদ সহায়তা পৌঁছে দিচ্ছে আওয়ামী লীগ।

সোমবার চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ইফতার সামগ্রী ও ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ উপকমিটির সহায়তায় চাঁদপুরে কয়েকটি এতিমখানা-মাদ্রাসা ও কমিউনিটি পুলিশের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

Banglabid

সুজিত রায় নন্দী বলেন, শেখ হাসিনা সুখে দুখে সব সময় মানুষের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার আমলে কেউ না খেয়ে থাকবে না। সরকারের পাশাপাশি দলীয় ভাবে আওয়ামী লীগও মা- মাটি ও মানুষের পাশে রয়েছে। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে দুঃখী মানুষের মুখে হাসি থাকবে। তাদের অন্ন বস্ত্র বাসস্থান হবে। দেশের উন্নয়ন-অর্জনে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই দুঃখী মানুষের ভাগ্যন্নোয়ন হচ্ছে। দেশ আজকে উন্নয়নের সোপানে এগিয়ে চলছে। আজকে গৃহহীনরা ঘর পাচ্ছে, ঘরে-ঘরে বিদ্যুৎ পাচ্ছে৷ দেশের মানুষ ভাত ও ভোটের অধিকার ফিরে পেয়েছে। শেখ হাসিনার হাতে যতদিন থাকবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। দেশে স্বাধীনতা বিরোধী একটি মহল রয়েছে তারা দেশের উন্নয়ন-অর্জন চায় না। তাদের বিষয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সচেতন থাকতে হবে।

তিনি বলেন, আপনারা দেখেছেন করোনাকালে যেখানে বিশ্বের অনেক উন্নত দেশ হিমশিম খাচ্ছিল, সেখানে জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে আমরা করোনা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। আজকে যারা বাংলাদেশকে শ্রীলংকার সাথে তুলনা করছে তাদের সেই স্বপ্ন কোনদিন পূরণ হবে না। কারণ শেখ হাসিনা জানে কিভাবে ক্রাইসিস মোকাবেলা করতে হয়। একমাত্র শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ।

Reneta

এসময় আরও বক্তৃতা করেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম, শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আহসান হাবিব, চাঁদপুর আওয়ামীলীগের সাবেক সদস্য অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী,জেলা আওয়ামী লীগ নেতা এস এম জয়নাল আবেদীন, কেদ্রীয় ত্রাণ ও সমাজ কল্যান উপকমিটির সদস্য শেখ আতিকুর রহমান সুমন, চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ শরিফ,জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক সূফী খায়রুল আলম খোকন, পৌর কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক রোটাঃ জামাল হোসেন, চাঁদপুর গৌরগোরিমা জামে মসজিদের খতিব মাওঃ হেদায়েত উল্ল্যাহ।

আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পরান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম পায়েল, টুটুন মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক কাজি নাসিম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সাখাওয়াত সহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগশেখ হাসিনাসুজিত রায় নন্দী
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতে কী হলো

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া

আগস্ট ১০, ২০২৬

খাদ্যে ভেজাল: দেখতে আকর্ষনীয় হলেই কী নিরাপদ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

যে কারণে মিল্কভিটা দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ল

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT